শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

আর্জেন্টিনাসহ ছয় দেশকে ফিফার বড় অঙ্কের জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ১৩২ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

ফুটবলে বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা— ফিফা। গত জুনে বিশ্বকাপ বাছাইপর্বে সমর্থকদের বর্ণবাদী আচরণের দায়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ ছয়টি জাতীয় ফুটবল ফেডারেশনকে মোটা অঙ্কের জরিমানা করেছে সংস্থাটি।

ফিফার শৃঙ্খলাপরিষদের প্রকাশিত তালিকা অনুযায়ী অভিযুক্ত দেশগুলো হলো— আলবেনিয়া, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, সার্বিয়া এবং বসনিয়া-হার্জেগোভিনা।

তবে এইসব অনাকাঙ্খিত ঘটনাগুলোর বিবরণ প্রকাশ করেনি ফিফা। ৬ টি দেশের মধ্যে সর্বোচ্চ আড়াই কোটি টাকা জরিমানা করা হয় আলবেনিয়াকে। অপরদিকে, আর্জেন্টিনাকে জরিমানা করা হয় ১ কোটি ৮০ লাখ টাকা।

ফিফা জানিয়েছে, শুধু শাস্তিই নয়, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য প্রতিটি ফেডারেশনকে ‘প্রতিরোধ পরিকল্পনা’ জমা দিতে হবে।

উল্লেখ্য, গত বছর বার্ষিক সাধারণ সভায় বিশ্বজুড়ে বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছিল ফিফা। সাম্প্রতিক শাস্তিমূলক ব্যবস্থাগুলো সেই অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছে আন্তর্জাতিক ফুটবল বিশ্লেষকরা।


এ জাতীয় আরো খবর...