শিরোনামঃ
দুবাইয়ে দুই রোবটের ‘বিয়ে’, সামাজিক মাধ্যমে চাঞ্চল্য নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন বিরোধী দলের পাশাপাশি সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি দেশে বেকার টাই-পরা লোকের সংখ্যা বাড়ছে: এনামুল হক ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করার প্রত্যাশা সিইসির
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

তারুণ্য ধরে রাখতে খাদ্য তালিকায় রাখুন ৫ ফল

নিজস্ব প্রতিবেদক / ৪২২ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

অল্প বয়সেই বুড়ি। এ কথা শুনতে কারোরই ভালো লাগার কথা নয়। কারণ আপনার অনিয়ন্ত্রিত জীবনযাপনই এ পরিণতি হতে পারে। তাই স্বাভাবিক সুস্থ ও সুন্দর থাকতে, আর যৌবন ধরে রাখতে নিয়মিতই খাদ্যতালিকায় পাঁচ খাবার রাখুন। এই ফলগুলো খেলে চেহারা হবে লাবণ্যময়।

আসুন জেনে নিই পাঁচ ফল সম্পর্কে—

১. অ্যান্টি-এজিং বৈশিষ্ট্যযুক্ত ফল ব্লুবেরি

ব্লুবেরিতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে ফ্রি রযাডিক্যাল থেকে রক্ষা করে বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দেয়। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং বলিরেখা কমাতে সহায়ক।

২. অ্যাভোকাডো—

অ্যাভোকাডোতে ভালো পরিমাণে স্বাস্থ্যকর চর্বি ও ভিটামিন ই রয়েছে, যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং প্রদাহ কমায়। এটি ত্বককে কোমল ও বলিরেখা মুক্ত রাখতে সাহায্য করে।

৩. পেয়ারা—

অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন সি ও পটাসিয়াম সমৃদ্ধ ফল পেয়ারা। পেয়ারা কোলাজেন উৎপাদনের মাধ্যমে ত্বকের গঠন উন্নত করে। এর পাশাপাশি এতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দেয়।

৪. ডালিম—

ডালিমে ভালো পরিমাণে পলিফেনল ও ভিটামিন সি রয়েছে, যা কোলাজেন উৎপাদনের মাধ্যমে ত্বককে নমনীয় করে তুলতে সাহায্য করে। এর পাশাপাশি এটি ত্বককে ময়েশ্চারাইজ করে এবং সুস্থ ও তরুণ রাখে।

৫. স্ট্রবেরি—

এতে পাওয়া ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট ইউভি রশ্মির কারণে হওয়া ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে এবং কোলাজেনের পরিমাণ নিয়ন্ত্রণ করে। পাশাপাশি এটি মুখের বর্ণ বাড়ায় ও কালো দাগ কমায়। ত্বকের আর্দ্রতা ও স্থিতিস্থাপকতা বজায় রাখে।


এ জাতীয় আরো খবর...