শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

দেশে ফেরা অনিশ্চিত জামালদের

নিজস্ব প্রতিবেদক / ১৩৯ বার
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

‘জেন-জি’ তরুণদের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল নেপাল। বিক্ষোভে ১৯ জনের মৃত্যুর ঘটনার পর পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা দেয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু বিক্ষোভ আরও ভয়াবহ রুপ নেয়ায় ত্রিভুবনের সব ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। সেজন্য আজ দেশে ফেরা অনিশ্চিত জামাল ভূঁইয়াদের। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নেপাল-বাংলাদেশ দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল হওয়ায় আজ দুপুর ৩টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কাঠমান্ডু থেকে দেশে ফেরার কথা ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে নিরাপত্তার সবুজ সংকেত না পেয়ে হোটেল থেকেই বের হতে পারেনি বাংলাদেশ ফুটবল দল।

‘জেন-জি’দের আন্দোলনে বর্তমানে রণক্ষেত্রে পরিণত হয়েছে কাঠমান্ডু। সর্বশেষ তথ্যমতে, এখন পর্যন্ত আন্দোলনে ১৯ জন নিহত হয়েছে। নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকায় ম্যাচটি বাতিল করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন।

গত শনিবার (৬ সেপ্টেম্বর) প্রথম প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এরপর সারা দেশে বিক্ষোভ ভয়াবহ রূপ ধারণ করতে থাকলে ম্যাচ বাতিল করে নেপাল। তাই একদিন আগেই দেশে ফিরতে চেয়েছিল জামাল-রাকিবরা।

 


এ জাতীয় আরো খবর...