শিরোনামঃ
ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী সালমান শাহকে নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

ঘুমানোর সময় মোবাইল কত দূরে রাখা উচিত?

নিজস্ব প্রতিবেদক / ৪০০ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

অনেকেই রাতে ঘুমানোর সময় হাতের কাছে মোবাইল ফোন রাখেন। এ অভ্যাসের কারণে নিজের অজান্তেই বিপদ ডেকে আনছেন। বিশেষজ্ঞরা বলছেন, রাতে মোবাইল ফোন সঙ্গে নিয়ে ঘুমানো কিংবা মাথার আশপাশে রাখা অত্যন্ত বিপজ্জনক হতে পারে।

ঘুমানোর সময় মোবাইল ফোন কাছে থাকলে কী হতে পারে?

বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, রাতে ঘুমানোর সময় মোবাইল ফোন বিছানার পাশে রাখলে ছেলেদের ব্রেনের সমস্যা দেখা দিতে পারে। পুরুষদের বন্ধ্যত্বকরণের এটি একটি কারণ হতে পারে। গর্ভবতী নারীদের শারীরিক ক্ষতি হতে পারে।

ঘুমানোর সময় মোবাইল ফোনটি কত দূরত্বে রাখবেন?

বিশেষজ্ঞরা বলছেন, ঘুমানোর সময় মোবাইল ফোন ধারেকাছে না রাখাই ভালো। যদি রাখতেই হয় অন্তত নিজের শরীর থেকে ন্যূনতম ৬ ফুট বা তারও বেশি দূরত্বে ফোনটি রাখুন। তাহলে মোবাইল ফোনের ক্ষতি থেকে নিজের শরীরকে মুক্ত রাখতে পারবেন।

ইন্টারনেট সংযোগ বন্ধ রাখুন

ঘুমাতে যাওয়ার আগে মুঠোফোনের ইন্টারনেট কিংবা ওয়াই–ফাই সংযোগ বন্ধ রাখতে পারেন। ইন্টারনেট সংযোগ খোলা থাকলে নোটিফিকেশনের শব্দ ব্যাঘাত ঘটাতে পারে ঘুমে।

বালিশের পাশে ফোন রাখবেন না

অ্যালার্ম শোনার জন্য কিংবা যেকোনো প্রয়োজনে বালিশের পাশে ফোন রেখে ঘুমাতে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। হঠাৎ ফোন কিংবা মেসেজ এলে ভেঙে যেতে পারে কাঁচা ঘুম। এছাড়া মুঠোফোনের মতো বৈদ্যুতিক যন্ত্রের সমস্যাও দেখা দিতে পারে যেকোনো সময়। ঘুমন্ত অবস্থায় সব সামলানোর সুযোগ না–ও তো পেতে পারেন!

গান শুনতে শুনতে ঘুম নয়

গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার অভ্যাস আছে অনেকেরই। কানে ইয়ারফোন গুঁজে ঘুমিয়ে পড়ার ঘটনাও ঘটে অহরহ। এই বদ-অভ্যাস মস্তিষ্কের জন্য বেশ ক্ষতিকর। ঘুম হচ্ছে মস্তিষ্কের বিশ্রামের সময়। সেই সময় নিয়মিত বিরতিতে গান মস্তিষ্কের বিশ্রাম বাধাগ্রস্ত করে।


এ জাতীয় আরো খবর...