শিরোনামঃ
আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পর্যটন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি ডপলার রিসার্চের জরিপ: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় পোলিং অফিসারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১৩৩ বার
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনের সময় পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস অসুস্থ হয়ে মারা গেছেন। আজ (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) সাভার এনাম মেডিকেল হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। জাবির চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের লেকচারার (প্রভাষক) ছিলেন। জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে তিনি দায়িত্ব পালনে ছিলেন।

জাকসু নির্বাচন : দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, রাতে সবাই ক্লান্ত এবং পোলিং এজেন্ট না থাকায় সব হলের ভোট গণনার কাজ শেষ করা সম্ভব হয়নি। আজকে সকালে প্রীতিলতা হলের ভোট গণনা করা হবে। তাই অন্যান্য সহকর্মীদের সঙ্গে সেও বিশ্ববিদ্যালয়ে আসে। কিন্তু সিনেট হলের দরজায় এসে সে পড়ে যায়। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ জাতীয় আরো খবর...