শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যারা ২৩৫ কোটির স্বাস্থ্য ইনস্টিটিউট: উদ্বোধনের আড়াই বছর পরও প্রশিক্ষণের মুখ দেখেনি স্বাস্থ্য ব্যবস্থাপনা ইনস্টিটিউট র‍্যাব কাগজেই বিলুপ্ত, থাকছে নতুন নামে বিপাকে শিল্প ও বিদ্যুৎ খাত : বিবিয়ানার গ্যাসের ৪৫ শতাংশ জোগানে টান বাজারে সিন্ডিকেটের রাজত্ব : টানা দুই বছর বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেনি প্রতিযোগিতা কমিশন আমন চাষাবাদ নিয়ে কৃষকের কপালে চিন্তার ভাঁজ: ৭ সার কারখানার মধ্যে ৬টিই বন্ধ শেল কোম্পানি ও হুন্ডিতে যেভাবে নিঃস্ব হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্যের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক / ১৩২ বার
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
রেজওয়ানা করিম স্নিগ্ধা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেছেন। শনিবার দুপুরে তিনি পদত্যাগের ঘোষণা দেন। তিনি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সমাজবিজ্ঞান অনুষদের আহ্বায়ক কমিটির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রতিনিধি।

এর আগে, জাকসু ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার পদত্যাগ করেন। শুক্রবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের নিচে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে আমি অনেক অনিয়ম দেখেছি, যা প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। আমার মতামতের সুরাহা না করেই ভোট গণনা শুরু হয়। এ অবস্থায় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন সম্ভব নয়।

জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল সন্ধ্যায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, সন্ধ্যা ৭টা নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত।

ওই দিন ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টায়। টানা তিন দিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার সময় জানায়  নির্বাচন কমিশন। এ নির্বাচন নিয়ে নানা নাটকীয় পরিবেশ তৈরি হয়। এর আগে নির্বাচন বয়কট করেছে ছাত্রদলসহ চারটি প্যানেল।


এ জাতীয় আরো খবর...