শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

রাবিতে পোষ্য কোটা বহালের সিদ্ধান্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক / ১৬২ বার
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বহালের সিদ্ধান্ত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার দিনগত (২১ সেপ্টেম্বর) রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকে আমরণ অনশনে নামে শিক্ষার্থীরা। এতে অসুস্থ হয়ে পড়েন দুই শিক্ষার্থী। শনিবার অবরুদ্ধ করে রাখা হয় উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসউদ, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ও জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারসহ আরও অনেককে। এক পর্যায়ে তাদের সাথে হাতাহাতিতে জড়ান আন্দোলনকারীরা। এতে আহত হন উপ-উপাচার্যসহ শিক্ষার্থীরা। রাত ১ টায় পোষ্য কোটা বাতিল করা হলে তিনটার দিকে উপাচার্যের বাসভবনের সামনে থেকে চলে যান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে, শিক্ষক লাঞ্চনার ঘটনায় আজ পূর্ণ দিবস কর্ম বিরতি পালনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিরা।


এ জাতীয় আরো খবর...