শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শ্রীলঙ্কাকে হারালেই আজ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ১৩০ বার
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় কলম্বোর কালানিয়া ফুটবল একাডেমি মাঠে ম্যাচটি শুরু হবে।

গ্রুপ পর্বের সমীকরণ বলছে, শ্রীলঙ্কার সামনে কোয়ালিফাই করার সামান্য সুযোগ থাকলেও তা বাস্তবায়ন কঠিন। নেপালের কাছে প্রথম ম্যাচে ২-০ গোলে হারা লঙ্কানদের সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে অন্তত তিন গোলের ব্যবধানে হারাতে হবে। তারপর তিন দলের পয়েন্ট সমান হলে গোল গড়ে লঙ্কানদের এগিয়ে থাকতে হবে। তবে সাত গোলের ব্যবধানে হেরে গেলে বিদায় নিতে হতে পারে বাংলাদেশকেও।

নেপালকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে লাল-সবুজের দল। টেবিলে সমান তিন পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ ও নেপাল। এক ম্যাচ খেলা শ্রীলঙ্কা আছে শূন্য পয়েন্টে।

ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, আমরা জিততেই এসেছি। জয় ছাড়া কিছু ভাবছি না। কলম্বোতে এসেছি শিরোপা জিততে। তাই ম্যাচ বাই ম্যাচ জিতে এগিয়ে যেতে চাই।

অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেন, নেপালকে হারিয়েছি, এবার শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাই। জয় ছাড়া কিছুই ভাবছি না।

এদিকে, ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। আগামীকাল সোমবার মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।


এ জাতীয় আরো খবর...