শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক / ২৮৯ বার
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

শেষ ম্যাচে এসে অবশেষে সেই কাঙ্ক্ষিত দাপটটা দেখাল বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে জয় এলেও পারফরম্যান্সে ছিল খানিক ঘাটতি। সাইফ হাসানের হাফসেঞ্চুরিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার রশিদ খানের দলকে ধবলধোলাই করল টাইগাররা।

শারজায় তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬ উইকেট ও ১২ বল হাতে রেখে হারিয়ে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল জাকের আলীর দল।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ছিল সতর্ক। ওপেনার পারভেজ হোসেন ইমন ১৪ রানে আউট হলেও অপরপ্রান্তে আক্রমণাত্মক ছিলেন তানজিদ হাসান ও সাইফ হাসান। তানজিদ ৩৩ রান করে ফিরলেও সাইফ দলকে এগিয়ে নেন।

ইনিংসের শেষদিকে ব্যাক্তিগত ফিফটি তুলে নেন সাইফ। যা তার আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। আহমেদজাইয়ের এক ওভারেই নেন ১৫ রান, যার মধ্যে ছিল গ্যালারির ছাদে পড়া এক দারুণ ছক্কা। শেষ পর্যন্ত নুরুল হাসানের ছক্কায় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এর আগে ব্যাট করে আফগানিস্তান ২০ ওভারে তোলে ১৪৩ রান। দলের হয়ে দারউইশ রাসুলি করেন ৩২, সেদিকউল্লাহ আতাল ২৮ ও মুজিব উর রেহমান অপরাজিত ২৩ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন নেন ৩ উইকেট, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব নেন ২টি করে উইকেট।


এ জাতীয় আরো খবর...