শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

বিসিবির নতুন নির্বাচিত সভাপতি বুলবুল

নিজস্ব প্রতিবেদক / ২২৭ বার
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি এ পদে নির্বাচিত হয়েছেন। আর সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ।

সর্বশেষ মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব ছিলেন বুলবুল। তবে সেই সময় এনএসসি থেকে মনোনয়ন পেয়ে অন্তর্বতী সময়ের জন্য দায়িত্ব নিয়েছিলেন তিনি। এবার প্রথমবার বিসিবি নির্বাচনে অংশ নিয়ে সভাপতি মনোনীত হলেন সাবেক এই ক্রিকেটার।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী, এনএসসি কোটায় ২ জনসহ অন্য ৩টি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন ১০ জন, ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন।

নির্বাচিত পরিচালকদের ভোটে নির্বাচিত করা হয় বিসিবি সভাপতি। তবে পরিচালকদের মধ্য থেকে বুলবুল ছাড়া আর কেউই সভাপতি পদের জন্য আগ্রহ না দেখানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন তিনি।

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটা থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে আছেন চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলি খান, ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেন, সিলেট বিভাগ থেকে রাহাত শামস, রাজশাহী বিভাগ থেকে মোখলেসুর রহমান ও রংপুর বিভাগ থেকে হাসানুজ্জামান।

ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব কোটা থেকে নির্বাচিত হয়েছেন ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু , ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।

এনএসসি কোটায় নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।


এ জাতীয় আরো খবর...