শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

নেত্রকোনায় মুদি দোকানদারকে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক / ২৪৮ বার
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

নেত্রকোনার মোহনগঞ্জে নারায়ণ পাল (৪০) নামে এক মুদি দোকানদারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বসুন্ধরা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারায়ণ উপজেলার রাউতপাড়া এলাকার নৃপেন্দ্র পালের ছেলে এবং বসুন্ধরা মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামের মুদি দোকানের মালিক ছিলেন।

পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা দোকানের ভেতর রক্তাক্ত অবস্থায় নারায়ণ পালের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ তাকে গলা কেটে হত্যার পর দোকানের ভেতর ফেলে রেখে গেছে। হত্যার কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


এ জাতীয় আরো খবর...