শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

আফগানদের কাছে বাংলাদেশের ৫ উইকেটের হার

নিজস্ব প্রতিবেদক / ২৯০ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

আবুধাবিতে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হারলো বাংলাদেশ। টাইগারদের দেওয়া ২২২ রানের টার্গেট ছুঁয়ে ফেলে আফগানরা ৫ উইকেটে, ১৭ বল বাকি রেখেই।

সিরিজের প্রথম ওয়ানডেতে মিরাজ-হৃদয়ের লড়াকু ফিফটির পরও জয় ধরা দিল না। আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাট-বলে ঝলকে উড়ে গেল টাইগাররা। ৪০ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৪৪ বলে গুরুত্বপূর্ণ ৪০ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন এই অলরাউন্ডার। ফলে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে ৫ উইকেটে জিতলো আফগানিস্তান।

বাংলাদেশের ২২১ রানের মাঝারি স্কোর তাড়া করতে নেমে শুরুটা সতর্ক ছিল আফগানদের। একপ্রান্তে গুরবাজ আর অন্যপ্রান্তে রহমত শাহ মিলে গড়ে তোলেন ৭৮ রানের দৃঢ় জুটি। তানজিম হাসান সাকিবের ধারালো স্পেলে কিছুটা আশার আলো দেখা দিলেও সেটি ছিল ক্ষণস্থায়ী। রহমত শাহ (৫০) ও গুরবাজ (৫০) ফেরার পরও আফগান ইনিংস ভাঙতে পারেনি বাংলাদেশ।

তখনই ব্যাট হাতে নামেন ওমরজাই। শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাবে খেলে চাপে ফেলে দেন বোলারদের। তার দ্রুত ৪০ রানের ইনিংসে আফগানিস্তান সহজেই নিয়ন্ত্রণ নেয় ম্যাচে। পরে অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি ও অভিজ্ঞ মোহাম্মদ নবি অপরাজিত থেকে ১৭ বল হাতে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে একমাত্র কার্যকর ছিলেন তানজিম আল সাকিব। ৩১ রানে নেন ৩ উইকেট নেন এই পেসার । একটি করে উইকেট পান মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম।

এর আগে ব্যাট হাতে বাংলাদেশের ইনিংসেও ছিল একই রকম হতাশা। ওপেনাররা শুরুটা ভালো করতে না পারলেও মাঝের সারিতে লড়াকু ভূমিকা রাখেন মিরাজ ও হৃদয়। মিরাজ ৮৭ বলে করেন ৬০, হৃদয় ৮৫ বলে ৫৬। তবে তাদের ফিফটি সত্ত্বেও ইনিংস বড় করতে ব্যর্থ হয় বাংলাদেশ। অভিষেকে সাইফ হাসান ২৬ রান করে কিছুটা আস্থা জুগিয়েছেন, কিন্তু বাকিরা ছিলেন নিষ্প্রভ।

ওমরজাইয়ের মতোই কার্যকর ছিলেন রশিদ খান। তিনি ৩৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন গুটিয়ে দেন। তার সঙ্গে আল্লাহ গজনফর নেন ২ উইকেট।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান। বাংলাদেশের সামনে এখন সিরিজে ফিরে আসার চ্যালেঞ্জ—কিন্তু তার আগে হয়তো দরকার কিছুটা আত্মসমালোচনা, বিশেষ করে ব্যাটিং ও মিডল অর্ডারের অচলাবস্থা নিয়ে।


এ জাতীয় আরো খবর...