শিরোনামঃ
ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী সালমান শাহকে নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সকালের নাশতা না করে যেসব বিপদ ডেকে আনছেন

নিজস্ব প্রতিবেদক / ২৬৭ বার
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

রাতে দীর্ঘ সময় না খেয়ে থাকার পর সকালের নাশতা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য কোনো একবেলার খাবার বাদ দেয়ার প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়।আবার কেউ সকালে ঘুম থেকে উঠে নাশতা না করে দিনের অনেকটা সময় কাটিয়ে দেন অনেকে। কেউ কেউ আবার ব্যস্ততার অজুহাতে সকালের নাশতা না করেই কাজে বের হয়ে পড়েন। অনেকে আবার সকাল আর দুপুরের খাবার একবারে খান। কিন্তু এই অভ্যাসেই লুকিয়ে আছে বিপদের আভাস। জেনে নিন সকালে নাশতা না করলে শরীরের যেসব ক্ষতি হয়-

ওজন বেড়ে যায়

ওজন কমানোর জন্য সকালের নাশতা বাদ দিচ্ছেন কিন্তু এই অভ্যাসই উল্টো আপনার ওজন বাড়িয়ে দিচ্ছে। কারণ সকালে না খেয়ে থাকার ফলে দুপুরের আগেই আপনার অনেকটা ক্ষুধা লেগে যায়। ফলে আপনি দুপুরের খাবারে অনেক বেশি খেয়ে ফেলেন। এছাড়াও একটু পর পর খাবার খাওয়ার ইচ্ছে হতে থাকে। যে কারণে শরীরে জমা হয় বাড়তি ক্যালোরি। ফলে ওজন বৃদ্ধি পায়।

হৃদরোগের ঝুঁকি বাড়ে

বর্তমানে হৃদরোগে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে। এই রোগের ঝুঁকি আরও বেড়ে যায় যখন আপনি সকালের খাবার বাদ দেন। কারণ সকালের খাবার বাদ দিলে ওবেসিটি, হাই ব্লাড সুগার, হাইপার টেনশন, হাই কোলেস্টেরলের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। সেখান থেকে দেখা দেয় হৃদরোগ।

ডায়াবেটিস হতে পারে

নিয়মিত সকালের খাবার যদি আপনি বাদ দিতে থাকেন তবে একটা সময় টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। কারণ নিয়মিত ব্রেকফাস্ট বাদ দিয়ে গেলে শরীরে ইনসুলিনের ভারসাম্য নষ্ট হয়। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।

মাইগ্রেন হতে পারে

যারা মাইগ্রেনের মতো সমস্যায় ভুগছেন তারা একটু খেয়াল করে দেখবেন কি, ব্রেকফাস্ট নিয়মিত খাওয়া হয় কি না? উত্তর যদি ‌‌‘না’ হয় তবে হতে পারে আপনার মাইগ্রেনের জন্য অন্যতম দায়ী এই সকালের খাবার না খাওয়ার অভ্যাস। কারণ এই অভ্যাসের কারণে শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে। সেখান থেকে হতে পারে মাইগ্রেন। তাই নিয়মিত সকালের খাবার খাওয়া জরুরি।

মুড সুইং

সকালের খাবার বাদ দিলে বা বলা যায় খালি পেটে থাকলে আমাদের মন ও মেজাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। যে কারণে আপনার স্বভাব হয়ে উঠতে পারে খিটখিটে। আপনি অল্পতেই রেগে যেতে পারেন। শক্তির ঘাটতি দেখা দিতে পারে। অবসাদ ও ক্লান্তি হতে পারে সঙ্গী।

স্মৃতিভ্রষ্টতা ও শক্তির ঘাটতি

সকালের নাশতা না করলে স্মৃতিশক্তি ও শারীরিক শক্তির ঘাটতি দেখা দেয়। গবেষণায় দেখা গেছে, যারা সকালের নাশতা করেন না তারা অবসাদে ভোগেন এবং সহজে ভুলে যান। সকালের খাবার এড়ালে শারীরিক শক্তি কমে যেতে পারে, যা স্মৃতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

চুলের ক্ষতি

যারা চুলের যত্ন নেন বা মাথার চুল ধরে রাখতে চান, তারা সকালের নাশতা বাদ দেবেন না। নাশতা এড়ালে শরীরে প্রোটিনের মাত্রা কমে যায়, যা চুলের অন্যতম উপাদান কেরাটিনের মাত্রায় প্রভাব ফেলে। কেরাটিন কমে গেলে চুলের বৃদ্ধি কমে যায়, চুল পড়া শুরু হয়।

হজমশক্তি কমায়

রাতের খাবার খাওয়ার পর থেকে ৮-১০ ঘণ্টা, একটা দীর্ঘ সময় পর্যন্ত পেট খালি থাকে। সকালে নাশতা করলে তাই তাড়াতাড়ি হজম হয়ে যায়। যারা সকালে নাশতা করেন না বা দেরিতে করেন তাদের পেটে গ্যাস্ট্রিকের সমস্যা বা খাবার দেরিতে হজম করা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।


এ জাতীয় আরো খবর...