শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

মুশফিককে ছাড়িয়ে লিটনের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক / ১০৩ বার
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন লিটন কুমার দাস। এই উইকেটকিপার ব্যাটসম্যান দেশের হয়ে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ড গড়লেন।

গত জুনে শ্রীলংকার বিপক্ষে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে শ্রীলংকার ওপেনার লাহিরু উদারাকে স্টাম্পড করে মুশফিকুর রহিমের রেকর্ড স্পর্শ করেন লিটন দাস। টেস্টে লিটনের সেটি ছিল ১৫তম স্টাম্পিং।

আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাসান মুরাদের বলে লোরকান টাকারকে স্টাম্পড করে মুশফিককে ছাড়িয়ে রেকর্ড গড়েন লিটন। এরপর ১৭তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে স্টাম্পিং করেন লিটন।

তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের স্টাম্পিংয়ের রেকর্ডটা মুশফিকের। ১০১টি স্টাম্পিং করেছেন মুশফিক। স্টাম্পিংয়ের রেকর্ডে বিশ্বে মুশফিকের অবস্থান চারে। তার ওপরে আছেন- ভারতের মহেন্দ্র সিং ধোনি (১৯৫) ও দুই শ্রীলংকান তারকা কুমার সাঙ্গাকারা (১৩৯) ও রমেশ কালুভিতারানাই (১০১)।

বাংলাদেশের কিপারদের মধ্যে মুশফিকের পরেই আছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি তিন সংস্করণ মিলে ৪৪টি স্টাম্পিং করেন। ৩৪টি স্টাম্পিং করে তৃতীয় পজিশনে লিটন।

টেস্টে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ড বার্ট ওল্ডফিল্ডের। ১৯২০ থেকে ১৯৩৭ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ৫৪ টেস্টে ৫২ বার স্টাম্পিং করেছেন ওল্ডফিল্ড।


এ জাতীয় আরো খবর...