শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

চা-পানের দোকানে এক মাসে বিল ৫৫ হাজার ৫৫০ ১ বাতি ও ১ ফ্যানে

নিজস্ব প্রতিবেদক / ১৮৪ বার
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জরাজীর্ণ একটি চা-পানের দোকানে ভূতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগ উঠেছে। শুক্রবার উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের চরাঞ্চলের লিটুখান বাজারে দু’জন দোকানি এ অভিযোগ করেন।

তারা জানান, তাদের ওপর অস্বাভাবিক পরিমাণ ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের বোঝা চাপিয়ে দিয়েছে। সাধারণ বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ওই বিল পেয়ে দিশেহারা তারা।

এ ঘটনায় বাজারজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। চা-পানের দোকানদার বাদশা বেপারী জানান, ঘর ভাড়া নিয়ে চা-পান ও নিত্যপণ্যের ব্যবসা করেন তিনি। দোকানে শুধু একটি বাতি ও একটি ফ্যান চলে। আগে মাসে সর্বোচ্চ ২শ থেকে ৩শ টাকা বিল আসত। কিন্তু চলতি মাসে তার হাতে বিদ্যুৎ বিলের কপি তুলে দেওয়া হয়েছে ৫৫ হাজার ৫৫০ টাকার।

তিনি আরও জানান, দোকানে এত বিদ্যুৎ ব্যবহারের কোনো সুযোগই নেই। বিলের নম্বরে ফোন করলে শুধু অফিসে যেতে বলেছে।

একই বাজারে ছোট খাবারের দোকানের মালিক শহীদ খানও পড়েছেন একই দুর্ভোগে। দোকানে দুটি বাতি, একটি ফ্যান ও একটি ছোট ফ্রিজ ব্যবহার করা হয়। সাধারণত তার বিদ্যুৎ বিল ৬শ থেকে ৮শ টাকার মধ্যে থাকে অথচ এ মাসে তার বিল এসেছে ২৪ হাজার ২১৬ টাকা।

শহীদ জানান ভূতুড়ে বিল ধরিয়ে দিয়েছে পল্লী বিদ্যুৎ অফিস। অহন ফোন করলে বলে অফিসে আহেন। এমন করলে তো দোকানটাই বন্ধ করে দিতে হইব।

টঙ্গীবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসার (ডিজিএম) আব্দুস ছালাম জানান মিটার রিডিং বা বিলিং সিস্টেমে ত্রুটি থাকতে পারে। আমরা বিষয়টি সরেজমিন দেখে সমাধান করার পদক্ষেপ নেব।


এ জাতীয় আরো খবর...