শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

এলচেকে ৩-১ গোলে হারিয়ে রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে বার্সেলোনা

নিজস্ব প্রতিবেদক / ৭৯ বার
প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

লা লিগায় এলচেকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। এই জয়ের ফলে ২২ ম্যাচ শেষে ৫৫ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

দুর্বল প্রতিপক্ষ এলচের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় কাতালান জায়ান্টরা। ম্যাচের মাত্র ৬ মিনিটেই দানি অলমোর দুর্দান্ত থ্রু পাস থেকে প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে দলকে লিড এনে দেন তরুণ তারকা লামিনে ইয়ামাল।

ম্যাচের ২৯ মিনিটে রদ্রিগেসের গোলে এলচে সমতায় ফিরলে লড়াই জমে ওঠে। তবে বিরতিতে যাওয়ার আগেই বার্সেলোনাকে পুনরায় এগিয়ে নেন ফেরান তোরেস। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা।

বিরতির পর দলের কৌশলে বেশ কিছু পরিবর্তন আনেন কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচের ৭২ মিনিটে বদলি ফরোয়ার্ড হিসেবে নামা মার্কাস র‍্যাশফোর্ড জালের দেখা পেলে বার্সেলোনার জয় নিশ্চিত হয়। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। এই জয়ে লা লিগার শিরোপা দৌড়ে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়ানোর মিশন সফল করল বার্সেলোনা।


এ জাতীয় আরো খবর...