শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক / ১০৮ বার
প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অনুমতি দিলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। আজ রোববার (১ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তান দল ২০২৬ বিশ্বকাপে অংশ নিলেও আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে না।

মূলত বাংলাদেশের বিষয়ে আইসিসির সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদস্বরূপ এই কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান। ঘটনার সূত্রপাত হয় নিরাপত্তা অজুহাতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার মাধ্যমে। এর জেরে বাংলাদেশও নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় এবং তাদের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসিকে অনুরোধ করে।

কিন্তু আইসিসি বিসিবির সেই অনুরোধ প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। শুরু থেকেই পিসিবি এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল। এরই ধারাবাহিকতায়, গত ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পিসিবি প্রধান মহসিন নাকভইর মধ্যকার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এবার আনুষ্ঠানিকভাবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিল পাকিস্তান।


এ জাতীয় আরো খবর...