শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বিশ্বকাপে বাংলাদেশকে ফেরালেই ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান: রশিদ লতিফ

নিজস্ব প্রতিবেদক / ৮৫ বার
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা এবং পাকিস্তানকে যথাযথ সম্মান না দেওয়া পর্যন্ত তারা নিজেদের অবস্থানে অনড় থাকবেন।

সংকটে আইসিসি ও পাকিস্তানের শর্ত

পাকিস্তানের এই বয়কটের ফলে আইসিসি বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে সংস্থাটি পাকিস্তানকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। তবে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রশিদ লতিফ বলেন, “বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা হলে এবং পাকিস্তানকে সম্মান দেওয়া হলেই কেবল পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ খেলবে”।

সরকারের সিদ্ধান্ত ও আইসিসিকে বার্তা

নিজের ইউটিউব চ্যানেল ‘কট বিহাইন্ড’-এ রশিদ লতিফ জানান, এই সিদ্ধান্তটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একার নয়, বরং এটি পাকিস্তান সরকারের সিদ্ধান্ত। তিনি বলেন, “আইসিসি যত ইচ্ছে চিঠি লিখুক। পিসিবিকে নয়, পাকিস্তান সরকারকে চিঠি লিখুক। পিসিবি কোনো প্রেস বিজ্ঞপ্তি দেয়নি, কোনো চিঠিও লেখেনি। আমাদের সরকারই না করে দিয়েছে, যেমন ভারতকে তাদের সরকার না করেছে”।

সমস্যার সমাধান বাতলে দিয়ে তিনি আইসিসির উদ্দেশ্যে বলেন, “তোমরা আমাদের নিতে আসো, বাংলাদেশকেও ডাকো, তাহলেই সব সমস্যার সমাধান হবে”।

নিষিদ্ধ হলে বিকল্প টুর্নামেন্ট

আইসিসি যদি পাকিস্তান ও বাংলাদেশকে শাস্তি বা নিষিদ্ধ করার কথা ভাবে, তবে তার পাল্টা জবাবও তৈরি আছে বলে জানান সাবেক এই উইকেটকিপার ব্যাটার। তিনি বলেন, “যদি নিষিদ্ধ করা হয়, তাহলে বাংলাদেশ ও পাকিস্তান মিলে নিজেদের মধ্যে একটি আলাদা টুর্নামেন্ট আয়োজন করব এবং সেখানেই আমরা খেলব”।


এ জাতীয় আরো খবর...