শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

ভারত-শ্রীলঙ্কায় পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের, প্রথম দিনে মাঠে নামছে ৬ দল

ক্রীড়া ডেস্ক / ৭৯ বার
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

অবশেষে অপেক্ষার পালা শেষ। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। প্রথমবারের মতো ২০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেটের এই বিশ্ব আসর। উদ্বোধনী দিনেই মাঠে গড়াচ্ছে তিনটি ম্যাচ।

প্রথম দিনের সময়সূচি ও ভেন্যু

  • প্রথম ম্যাচ: সকাল ১১টা ৩০ মিনিটে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তানের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। সম্প্রতি অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে আসা সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান দল ডাচদের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবে।

  • দ্বিতীয় ম্যাচ: বিকেল ৩টা ৩০ মিনিটে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ক্যারিবীয়রা এই ম্যাচে সহজ জয়ের প্রত্যাশা নিয়েই নামবে।

  • তৃতীয় ম্যাচ: দিনের শেষ ম্যাচে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

ভেন্যু ও ফরম্যাট এবারের আসরে ভারত ও শ্রীলঙ্কার মোট ৮টি ভেন্যুতে ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ভারতে ৫টি এবং শ্রীলঙ্কায় ৩টি ভেন্যু নির্ধারণ করা হয়েছে।

রেকর্ড প্রাইজমানি এবারের বিশ্বকাপে প্রাইজমানির অঙ্কও রেকর্ড পরিমাণ। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, মোট প্রাইজমানি ধরা হয়েছে ১৩.৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬০ কোটি টাকা। এটি গত আসরের তুলনায় ২০ শতাংশ বেশি। চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৩৬ কোটি টাকা এবং রানার্স-আপ দল পাবে ১৯ কোটি টাকা।


এ জাতীয় আরো খবর...