শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

‘খুব ভালো লাগছে’: কড়া নিরাপত্তায় জীবনের প্রথম ভোট দিলেন তামিম

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম / ৮২ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এটি ছিল তাঁর জীবনের প্রথম ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরীর আসকার দিঘির পাড়স্থ আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে তিনি ভোট দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।

ভোটের অনুভূতি

কেন্দ্র থেকে বেরিয়ে উচ্ছ্বসিত তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, “জীবনে প্রথমবারের মতো ভোট দিলাম, অনুভূতিটা খুব ভালো। কেন্দ্রের পরিবেশও বেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ছিল। আমি আমার পছন্দের প্রার্থীকেই ভোট দিয়েছি।”

সেনা প্রটোকল

জানা গেছে, নিরাপত্তার স্বার্থে তামিম ইকবাল সেনাবাহিনীর বিশেষ প্রটোকলে নিজস্ব গাড়িতে করে ভোটকেন্দ্রে আসেন। ভোট প্রদান শেষে সেনাবাহিনীর সদস্যরা তাঁকে নিরাপত্তা দিয়ে দ্রুত আবার বাড়ি পৌঁছে দেন।


এ জাতীয় আরো খবর...