শিরোনামঃ
দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে ভারত: এনসিপি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন ২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১২.৫ শতাংশ বেড়ে ১৩.৮২ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

হৃদযন্ত্র ভালো রাখতে পাতে আনুন ৪ পরিবর্তন: যা বলছেন অভিজ্ঞ সার্জন

লাইফস্টাইল ডেস্ক / ১১০ বার
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

সুস্থ হৃদপিণ্ডই দীর্ঘজীবনের চাবিকাঠি। আর এই হৃদযন্ত্রকে ভালো রাখার মূল মন্ত্র লুকিয়ে আছে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে। আমরা কী খাচ্ছি বা কতটা খাচ্ছি—তার ওপরই নির্ভর করে আমাদের হার্টের ভবিষ্যৎ। সম্প্রতি দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মার্কিন কার্ডিয়াক সার্জন ডা. জেরেমি লন্ডন সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদযন্ত্র ভালো রাখার চারটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর পুষ্টিগুণের কথা শেয়ার করেছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উঠে আসা ডা. লন্ডনের সেই চারটি ‘ম্যাজিক’ কৌশল নিচে তুলে ধরা হলো:

১. ক্যালোরি সচেতনতা ও পরিমিত আহার

ডা. জেরেমি লন্ডনের মতে, স্থূলতা বা অতিরিক্ত ওজন হৃদরোগের অন্যতম প্রধান কারণ। অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে ফেলেন, যা শরীরে বাড়তি মেদ জমায়। তিনি বলেন, “ওজন নিয়ন্ত্রণে রাখার সূত্রটি খুব সহজ—আপনি যতটুকু ক্যালোরি গ্রহণ করছেন, ঠিক ততটুকুই খরচ করতে হবে।” ওজন ঠিক থাকলে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতা থেকে দূরে থাকা সম্ভব।

২. আঁশযুক্ত খাবারের কোনো বিকল্প নেই

খাবারের পাতে পর্যাপ্ত ফাইবার বা আঁশযুক্ত খাবার রাখা জরুরি। ফলমূল, শাকসবজি, ডাল ও শস্যজাতীয় খাবারে প্রচুর আঁশ থাকে। ডা. লন্ডন জানান, অধিকাংশ মানুষই তাদের প্রয়োজনের তুলনায় কম আঁশ জাতীয় খাবার খান। অথচ নিয়মিত আঁশযুক্ত খাবার খেলে হৃদরোগের ঝুঁকি কমে এবং এটি আয়ু বাড়াতেও সহায়তা করে।

৩. পেশি গঠনে প্রোটিনের ওপর জোর

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর কর্মক্ষম রাখতে এবং পেশি মজবুত করতে প্রোটিন অপরিহার্য। ডা. লন্ডনের ভাষায়, “প্রোটিন পেশি গঠনে সহায়তা করে। আর ভালো পেশি মানেই উন্নত বিপাক প্রক্রিয়া, স্বাধীন জীবনযাপন এবং দীর্ঘস্থায়ী সুস্থতা।” তাই প্রতিদিনের খাবারে পর্যাপ্ত প্রোটিন রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

৪. অনুমানে নয়, খাবার বাছুন পরীক্ষা করে

নিজের শরীরের প্রয়োজন না বুঝে কেবল আন্দাজে ডায়েট করা উচিত নয়। ডা. লন্ডন পরামর্শ দেন, রক্ত পরীক্ষার মাধ্যমে শরীরের পুষ্টির ঘাটতিগুলো জেনে নেওয়া জরুরি। তিনি বলেন, “আপনার খাদ্যাভ্যাস সঠিক পথে আছে কি না, তা বোঝার জন্য ল্যাব টেস্ট করুন। এতে বোঝা যাবে শরীরে কীসের অভাব আছে এবং সেই অনুযায়ী খাবার নির্বাচন করা সহজ হবে।”

হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, হার্ট ভালো রাখতে জীবনযাত্রায় বিশাল পরিবর্তনের প্রয়োজন নেই; খাবারের প্লেটে এই ছোট ছোট সচেতনতাই আপনাকে দিতে পারে সুস্থ ও দীর্ঘ জীবন।


এ জাতীয় আরো খবর...