শিরোনামঃ
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পিংক বাস: প্রয়োজনীয়, কিন্তু সম্পূর্ণ সমাধান নয় জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা মার্কিন আদালতে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল গ্যাস সংকট: তবু অর্ডার কমেনি পোশাক কারখানায রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ কম বিএনপির মন্ত্রিসভার আকার বেড়ে হলো বায়ান্ন, উপদেষ্টার সংখ্যা সর্বোচ্চ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

ছায়া মন্ত্রিসভা কী ও কীভাবে গঠিত হয়: গণতন্ত্রের এক ‘বিকল্প সরকার’ কাঠামো

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৫৬ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি আলোচনায় উঠে এসেছে ‘ছায়া মন্ত্রিসভা’ বা ‘শ্যাডো কেবিনেট’-এর ধারণা। সংসদীয় গণতন্ত্রে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে এটি একটি কার্যকর কাঠামো হিসেবে পরিচিত। কিন্তু প্রশ্ন হলো, আসলে এই ছায়া মন্ত্রিসভা কী এবং এটি কীভাবে কাজ করে?

ছায়া মন্ত্রিসভা কী?

সহজ কথায়, ছায়া মন্ত্রিসভা হলো সংসদের বৃহত্তম বিরোধী দলের শীর্ষ নেতাদের নিয়ে গঠিত একটি সমান্তরাল মন্ত্রিসভা। যারা ক্ষমতায় নেই অর্থাৎ বিরোধী দলে আছেন, তাদের শীর্ষ নেতারা মিলে সরকারি মন্ত্রিসভার আদলে এই মন্ত্রিসভা গঠন করেন। এখানে সরকারের প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রীর বিপরীতে একজন করে ‘ছায়া মন্ত্রী’ থাকেন। যেমন—সরকারি অর্থমন্ত্রীর বিপরীতে বিরোধী দল থেকে একজন ‘ছায়া অর্থমন্ত্রী’ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিপরীতে একজন ‘ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী’ দায়িত্ব পালন করেন।

যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ বিশ্বের অনেক দেশেই এই ছায়া মন্ত্রিসভার প্রচলন রয়েছে।

কীভাবে গঠিত হয়?

সাধারণত বিরোধী দলীয় শীর্ষ নেতা, সাবেক অভিজ্ঞ সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, নীতিনির্ধারক এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের প্রাধান্য দিয়ে এই মন্ত্রিসভা গঠন করা হয়।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ জানান, সংসদের কার্যপ্রণালী বিধিতে একটি ধারা যুক্ত করার মাধ্যমে এটি আনুষ্ঠানিকভাবে চালু করা সম্ভব। তবে সব মন্ত্রণালয়ের জন্য ছায়া মন্ত্রী না থাকলেও চলে; প্রধান মন্ত্রণালয়গুলোর বিপরীতে ছায়া মন্ত্রীদের নিয়ে বিরোধী দলের মধ্যে মন্ত্রিসভার অনুরূপ একটি কাঠামো তৈরি করাই এর মূল প্রক্রিয়া।

ছায়া মন্ত্রিসভার কাজ কী?

ছায়া মন্ত্রিসভার মূল উদ্দেশ্য নির্বাচিত সরকারকে নির্দিষ্ট খাত ধরে জবাবদিহিতার মধ্যে রাখা। তাদের প্রধান কাজগুলো হলো:

  • বিভিন্ন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, ব্যয়, নীতি ও আইন প্রস্তাব বিশ্লেষণ করা এবং গঠনমূলক সমালোচনা করা।

  • বাজেট, আন্তর্জাতিক চুক্তি বা বড় কোনো আলোচনার সময় সংসদীয় বিতর্কে অংশ নেওয়া।

  • শুধু বিরোধিতা নয়, সরকারের নীতির বিপরীতে বিকল্প ও আরও উন্নত নীতি প্রস্তাব তুলে ধরা।

ভবিষ্যৎ সরকারের প্রস্তুতি

বিশ্লেষকরা মনে করেন, শক্তিশালী ছায়া মন্ত্রিসভা থাকলে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে এবং একদলীয় আধিপত্যের ঝুঁকি কমে। এছাড়া, ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে বিরোধী দল সরকার গঠন করলে এই ছায়া মন্ত্রীরাই প্রশাসনিক দায়িত্বের ক্ষেত্রে অগ্রাধিকার পান। কারণ, ছায়া মন্ত্রী হিসেবে কাজ করার ফলে তাদের এক ধরনের পূর্বপ্রস্তুতি ও অভিজ্ঞতা তৈরি হয়ে থাকে, যা ক্ষমতার পালাবদলে নীতির ধারাবাহিকতা রক্ষায় সহায়তা করে।


এ জাতীয় আরো খবর...