মুখের সৌন্দর্য অনেকাংশেই নির্ভর করে চোখের ওপর। বিশেষ করে ভ্রু যদি পাতলা হয়, তবে চেহারার আকর্ষণ অনেকটাই কমে যায়। বর্তমানে সৌন্দর্য সচেতনদের কাছে ঘন ও মোটা ভ্রু-র সমাদর অনেক বেশি। আপনার ভ্রু যদি পাতলা হয়ে থাকে, তবে দুশ্চিন্তার কিছু নেই। প্রতিদিনের ব্যস্ততার মাঝে সামান্য একটু সময় বের করে যত্ন নিলেই আপনার ভ্রু হয়ে উঠবে ঘন, কালো ও আকর্ষণীয়।
নিচে পাতলা ভ্রু ঘন করার কার্যকর ৪টি উপায় তুলে ধরা হলো:
প্রতিদিন চুল আঁচড়ানোর পাশাপাশি ভ্রু আঁচড়ানোও প্রয়োজন। এটি ভ্রু-র বৃদ্ধিতে সরাসরি সহায়তা করে। ভ্রু আঁচড়ানোর জন্য একটি স্টিল আইব্রো চিরুনি ব্যবহার করা ভালো। নিয়মিত ভ্রু আঁচড়ালে ভ্রু সুন্দর ও ঘন হয়।
ভ্রু-র স্থানে রক্ত সঞ্চালন বাড়লে চুলের বৃদ্ধি বাড়ে। তাই ঘন ভ্রু পেতে নিয়মিত ম্যাসাজ করা জরুরি। প্রতি রাতে ঘুমানোর আগে আঙুলের সাহায্যে আলতো চাপ দিয়ে ভ্রু ম্যাসাজ করুন। এতে ওই স্থানে রক্ত সঞ্চালন বাড়বে এবং হেয়ার গ্রোথ দ্রুত হবে।
চুলের বৃদ্ধিতে ক্যাস্টর অয়েলের জুড়ি নেই। ভ্রু-র যত্নেও এটি সমান কার্যকর। কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল আঙুলে নিয়ে ভ্রু-র গোড়ায় ম্যাসাজ করে দিন। বিশেষজ্ঞরা ভ্রু-র সুস্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য নিয়মিত ক্যাস্টর অয়েল ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।
অনেকেই মুখে মেকআপ করেন, যার ফলে ভ্রু-র লোমকূপ বন্ধ হয়ে যেতে পারে। তাই নিয়মিত ভ্রু পরিষ্কার বা এক্সফোলিয়েট করা জরুরি।
পদ্ধতি: এক চা চামচ অলিভ অয়েলের সাথে কয়েক ফোঁটা লেবুর রস এবং এক চা চামচ চিনির গুঁড়া মিশিয়ে নিন। এই মিশ্রণটি ভ্রুতে স্ক্রাব করে কিছুক্ষণ রেখে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। এতে ভ্রু দ্রুত ঘন হবে।