শিরোনামঃ
‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর যাত্রা অব্যাহত থাকবে: নতুন গভর্নর দুদকের শীর্ষ তিন কর্মকর্তার পদত্যাগ: সচিবালয়ে ১০ মিনিটের আনুষ্ঠানিকতায় বিদায় প্রশাসনে বড় পরিবর্তন: পাঁচ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ ১২ মার্চ সংসদে উঠছে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘একটি দল নিজের পায়ে নিজেই কুড়াল মারছে’: শিশির মনির ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার হয়ে লড়তে যাওয়া শতাধিক বাংলাদেশির মধ্যে ৩৪ জনের মৃত্যুর খবর ইরানে হামলা ও মার্কিন অর্থনীতির ‘অগ্নিপরীক্ষা’ এ কোন ইরান দেখছে বিশ্ব চীন-মার্কিন ‘প্রক্সি ওয়ার’ ও বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ: সমুদ্রসীমায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

ইরান যুদ্ধ: জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন মুশফিকুর রহীম

স্পোর্টস ডেস্ক | ঢাকা / ১০ বার
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র উমরাহ পালন শেষে আজ দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহীমের। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে হঠাৎ শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধের কারণে বিমান চলাচল বিঘ্নিত হওয়ায় জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন তিনি।

জানা গেছে, মুশফিক এমিরেটস এয়ারলাইন্সের (EK 0806) ফ্লাইটে জেদ্দা থেকে দুবাই হয়ে ঢাকা ফেরার পথে ছিলেন। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই যাওয়ার পথেই তাদের ফ্লাইটটি মাঝপথ থেকে পুনরায় জেদ্দায় ফিরিয়ে আনা হয়। বর্তমানে তিনি জেদ্দা বিমানবন্দরে আরও হাজার হাজার যাত্রীর সঙ্গে অনিশ্চয়তার মধ্যে অবস্থান করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিকের উদ্বেগ

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মুশফিকুর রহীম এই পরিস্থিতির কথা নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন:

“আসসালামু আলাইকুম সবাইকে। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি। সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি।”

মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর ওই অঞ্চলের আকাশসীমা অনেকটা অনিরাপদ হয়ে পড়েছে। কাতার, দুবাই ও সৌদি আরবের বিভিন্ন রুটের ফ্লাইটগুলো হয় বাতিল করা হচ্ছে, নয়তো বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।


এ জাতীয় আরো খবর...