শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শবে কদরে হাসপাতালে হামলা: ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের তুলনা করে আফগান ক্রিকেটারদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক / ১০২ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

পবিত্র শবে কদরের রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহতের মর্মান্তিক ঘটনা ঘটেছে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার এই বর্বরোচিত হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে। ভারতীয় উপমহাদেশে যখন ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র এই রজনী পালন করছিলেন, ঠিক তখনই দুই হাজার শয্যার ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, স্থানীয় সময় রাত ৯টার দিকে চালানো এই হামলায় হাসপাতালের একটি বড় অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং প্রাথমিকভাবে ৪০০ জন নিহত ও প্রায় ২৫০ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এই ন্যক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন রশিদ খান, মোহাম্মদ নবি, আজমতুল্লাহ ওমরজাই ও নবিন উল হকসহ আফগানিস্তানের শীর্ষ ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হাসপাতালের ধ্বংসস্তূপের ছবি পোস্ট করে ক্ষুব্ধ রশিদ খান সাধারণ মানুষের বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে যেকোনো হামলাকে চরম অপরাধ বলে আখ্যায়িত করেন। পবিত্র রমজান মাসে এমন হত্যাযজ্ঞকে ভয়াবহ উল্লেখ করে তিনি জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সতীর্থ মোহাম্মদ নবি একটি ভিডিও শেয়ার করে আক্ষেপের সুরে জানান, চিকিৎসার জন্য যাওয়া তরুণেরা পাকিস্তানের সেনা শাসনের নির্মম শিকারে পরিণত হয়েছেন এবং সন্তানের শোকে মায়েদের আর্তনাদ রমজানের ২৮তম দিনকে বিষাদে পরিণত করেছে। পেসার নবিন উল হক একধাপ এগিয়ে এই ঘটনাকে গাজায় চলমান আগ্রাসনের সঙ্গে তুলনা করে প্রশ্ন তুলেছেন, ইসরায়েল ও পাকিস্তানের সেনা শাসনের মধ্যে এখন আর কোনো পার্থক্য রইল কি না।

মূলত গত দুই সপ্তাহ ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চরম সীমান্ত উত্তেজনা ও সংঘর্ষ বিরাজ করছে। সোমবারও দুই দেশের সীমান্তে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনায় আফগান তালেবান বাহিনীর চার সৈন্য নিহত হন। এর কয়েক ঘণ্টার মধ্যেই কাবুলের প্রাণকেন্দ্রে অবস্থিত ওই হাসপাতালে বিমান হামলার খবর সামনে আসে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই হামলাকে নীতিবহির্ভূত ও মানবতাবিরোধী অপরাধ আখ্যা দিয়ে অভিযোগ করেন, পাকিস্তান নিজেদের নৃশংসতা চালিয়ে যেতে হাসপাতাল ও বেসামরিক স্থাপনাগুলোকে ইচ্ছাকৃতভাবে নিশানা করছে।

তবে আফগানিস্তানের এসব গুরুতর অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশারফ জাইদি কাবুলের কোনো হাসপাতালে হামলার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। দেশটির তথ্য মন্ত্রণালয় থেকে স্পষ্ট জানানো হয়েছে, পাকিস্তান কেবল সন্ত্রাসী কার্যকলাপে মদদ দেওয়া নির্দিষ্ট সামরিক স্থাপনাগুলোতেই অভিযান চালাচ্ছে। আফগানিস্তানের দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়ে ইসলামাবাদ জানিয়েছে, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কোনো ঘটনা তাদের দিক থেকে ঘটেনি।


এ জাতীয় আরো খবর...