শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ৮০ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ ব্যবধানে হারিয়ে দাপটের সাথে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১ এপ্রিল) অনুষ্ঠিত এই ম্যাচে বাংলার যুবাদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন মানিক।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে কোচ মার্ক কক্সের শিষ্যরা। ফলস্বরূপ, মাত্র ১১ মিনিটের মাথায় লিড পেয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। ডান প্রান্ত থেকে মোরশেদ আলীর নিখুঁত ও মাপা ক্রসে ডি-বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক হেডে নেপালের জালে বল জড়ান মানিক।

এই গোলের ঠিক এক মিনিট পরেই (১২ মিনিটে) সুলিভানের বুলেট গতির একটি শট সরাসরি নেপালের জালে জড়ালে গ্যালারিজুড়ে উল্লাস ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত রেফারি অফসাইডের বাঁশি বাজালে সেই গোলটি বাতিল হয়ে যায়।

প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধে উভয় দল গোল করার জন্য বেশ কিছু আক্রমণ শানালেও আর কোনো বল জালের দেখা পায়নি। ফলে রেফারি শেষ বাঁশি বাজালে মানিকের করা একমাত্র গোলের সুবাদেই জয় নিশ্চিত করে ফাইনালে পা রাখে বাংলাদেশ।

উল্লেখ্য, ২০২৪ সালে অনুষ্ঠিত সাফের অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারও নিজেদের সেই গৌরবময় শিরোপা ধরে রাখার অটুট লক্ষ্য নিয়েই মালদ্বীপের মাটিতে লড়ছে বাংলার যুবারা। ফাইনালে ওঠার মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে গেল দলটি।


এ জাতীয় আরো খবর...