শিরোনামঃ
মাঠে অরক্ষিত কৃষক: বজ্রপাত রোধের কোটি টাকার প্রকল্পগুলো গেল কোথায়? চল্লিশ পেরোলেই খাদ্যাভ্যাসে চাই বাড়তি নজর: সুস্থ থাকতে পুরুষদের যা খাওয়া জরুরি বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা

নিজস্ব প্রতিবেদক / ৫ বার
প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় আফিদা খন্দকার প্রধানমন্ত্রী এবং তার কন্যা জাইমা রহমানকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে দেশের জন্য নিয়মিত সম্মান বয়ে আনা নারী ফুটবলারদের সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নে সরকারের কার্যকর সহায়তা কামনা করেছেন তিনি।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত ‘ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড’ প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রতিনিধি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এই আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন।

জাইমা রহমানের ক্রীড়াঙ্গনের প্রতি আগ্রহের প্রসঙ্গ

নারী ফুটবলের উন্নয়নে সরকারের শীর্ষ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে আফিদা তার বক্তব্যে বলেন, “আমরা আপনার (ক্রীড়া প্রতিমন্ত্রী) মাধ্যমে জানতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা একজন ফুটবল প্লেয়ার ছিলেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও তার সুযোগ্য কন্যা জাইমা রহমান আপুকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”

বাফুফের জন্য সরকারি সহযোগিতা দাবি

আন্তর্জাতিক অঙ্গনে সীমিত সুযোগ-সুবিধা নিয়েও নারী ফুটবলারদের ধারাবাহিক সাফল্যের বিষয়টি মনে করিয়ে দিয়ে আফিদা বর্তমান প্রশিক্ষণ সুবিধা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, “সেই সঙ্গে আমাদের মেয়েদের সুযোগ-সুবিধার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার দাবি জানাচ্ছি।”

১৭১ খেলোয়াড়কে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান

উল্লেখ্য, ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং খেলাধুলাকে একটি টেকসই পেশা হিসেবে গ্রহণে উৎসাহিত করতে সরকার এই বিশেষ কর্মসূচির উদ্যোগ নিয়েছে।

রোববারের অনুষ্ঠানে এই কর্মসূচির দ্বিতীয় ধাপে নারী ও পুরুষ ফুটবল দলের ৩৬ জনসহ মোট ১৭১ জন খেলোয়াড়কে সম্মানসূচক ‘ক্রীড়া কার্ড’ দেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে আর্থিক ভাতা প্রদান করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...