শিরোনামঃ
দুই মাসেই তলানিতে বিএনপির জনপ্রিয়তা, সরকারের দলীয়করণ নিয়ে তোপ নাহিদের জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার, বিয়ামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বার্তা গণভোটের ৭০ শতাংশ রায় উপেক্ষিত, নতুন ফ্যাসিবাদ নিয়ে বিএনপিকে জামায়াতের তোপ ১ মে পল্টনে শ্রমিক দলের সমাবেশ, নির্বাচন নিয়ে জামায়াতকে ফখরুলের তোপ বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত, যুক্তরাষ্ট্রে প্রবেশের নতুন কড়াকড়ি রাজধানীর ৮০ পাম্পে ১২ লাখ বাইকের জটলা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কবে বাণিজ্যিক উৎপাদনে যাবে? “ফিলিস্তিন, লেবানন ও ইরানে ইসরাইলের যুদ্ধাপরাধ, যুদ্ধবিরতির উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা সংসদে বিকল্প কাঠামোর ছক, ছায়া মন্ত্রিসভা গঠনে জামায়াতের জোর প্রস্তুতি ‘লাফিং গ্যাস’: যে কারণে যুক্তরাষ্ট্রে এটি মারাত্মক আসক্তির কারণ হয়ে উঠেছে
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

জুতা চুরি ঠেকাতে মরিয়া আরিয়ান: বন্ধুর বিয়েতে শাহরুখপুত্রের ‘মিনি ওয়ার’

নিজস্ব প্রতিবেদক / ৭ বার
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

বলিউড মেগাস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের একটি নতুন ভিডিও সম্প্রতি নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সেরা বন্ধু মাহির মেহতার বিয়েতে ‘জুতা চুরি’র ঐতিহ্যবাহী রীতি ঠেকাতে একাই শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছেন আরিয়ান। কনেপক্ষ যেন কোনোভাবেই বরের জুতা চুরি করতে না পারে, সেজন্য জুতা হাতে রীতিমতো ‘মিনি ওয়ার’ বা ছোটখাটো যুদ্ধে মেতে ওঠেন এই স্টার কিড। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ‘জেস্ট ইভেন্টস’-এর ইনস্টাগ্রাম পেজ থেকে বিয়ের এই মজার মুহূর্তের ভিডিওটি শেয়ার করা হলে তা মুহূর্তেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

বন্ধুর জীবনের এই বিশেষ দিনে আরিয়ান পরেছিলেন একটি ডিজাইনার ব্ল্যাক শার্ট এবং কফি রঙের পাঠানি স্যুট। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, কনেপক্ষের অতিথিরা চারপাশ থেকে বরের জুতাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আরিয়ানের চোখেমুখে তখন জেতার প্রবল জেদ। জুতা বাঁচাতে গিয়ে তিনি একপর্যায়ে প্রায় ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছিলেন, তবুও শক্ত হাতে সেটি আঁকড়ে ধরে রাখেন। দুই পক্ষের এই কাড়াকাড়ি, দরকষাকষি আর হাসাহাসির একপর্যায়ে ভিড় ঠেলে জুতাটি নিয়ে সফলভাবে চম্পট দিতে দেখা যায় আরিয়ানকে, যা নেটিজেনরা দারুণ উপভোগ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওর মন্তব্যের ঘরে নেটিজেনরা আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই মজা করে লিখেছেন, “শাহরুখপুত্র যেখানে পাহারাদার, সেখানে জুতা চুরি একপ্রকার অসম্ভব।” আবার বাবার সাথে তুলনা টেনে কেউ কেউ মন্তব্য করেছেন, “বাবার মতোই বন্ধুত্বের জন্য সবকিছু করতে পারেন আরিয়ান।” সবসময় গম্ভীর থাকা আরিয়ানকে এমন খোশমেজাজে ও মজার ছলে দেখে বেশ উচ্ছ্বসিত তার ভক্তরাও।

বাবার মতো ক্যামেরার সামনে নায়ক হিসেবে নয়, বরং ক্যামেরার পেছনে নির্মাতা হিসেবেই বলিউডে নিজের ক্যারিয়ার গড়তে আগ্রহী আরিয়ান। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া তার পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য বাডস অব বলিউড’ (The Bads of Bollywood) ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এই সিরিজের পরিচালক, লেখক এবং শো-রানার হিসেবে কাজ করেছেন তিনি নিজেই। প্রথম প্রজেক্টের সফলতার পর বর্তমানে নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করলেও, সেই শত ব্যস্ততার মাঝেও যে তিনি বন্ধুত্বের সুন্দর মুহূর্তগুলোকে প্রাধান্য দেন, এই ভাইরাল ভিডিওটি তারই প্রমাণ।


এ জাতীয় আরো খবর...