শিরোনামঃ
দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে ভারত: এনসিপি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন ২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১২.৫ শতাংশ বেড়ে ১৩.৮২ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে পুলিশের হটলাইন, অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৬১ বার
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী যানবাহনে ছিনতাই ও চাঁদাবাজি রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের কোনো অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দ্রুত অভিযোগ জানাতে পুলিশের একটি বিশেষ হটলাইন চালু থাকবে বলেও নিশ্চিত করেন তিনি। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা জানান।

ঈদের আগে ও পরে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদর দপ্তরে টানা ১৪ দিন একটি বিশেষ মনিটরিং সেল খোলা থাকবে। এই সেল সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। পাশাপাশি, ঈদুল আজহায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার জন্য ইতোমধ্যে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

পোশাক শ্রমিকদের ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে ঈদের আগেই সব গার্মেন্টস শ্রমিকের বকেয়া বেতন ও উৎসব ভাতা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি নিশ্চিত করেন যে, পোশাক খাতের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে ইতিমধ্যে সম্মতি জ্ঞাপন করেছে।

এছাড়া কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয়, সে বিষয়েও সরকার প্রস্তুতি নিয়েছে। চামড়া যথাযথভাবে সংরক্ষণের উদ্দেশ্যে সারা দেশে লবণ বিতরণের জন্য ২০ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।


এ জাতীয় আরো খবর...