শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

ফাহাদ রহমানের মুকুটে যুক্ত হলো দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার নর্ম

নিজস্ব প্রতিবেদক / ৭৪ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘ফুবি একাডেমি নর্ম দাবা প্রতিযোগিতায়’ অসামান্য পারফরম্যান্সের মাধ্যমে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জন করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ৯টি ম্যাচ খেলে ৭ পয়েন্ট সংগ্রহ করে তিনি জিএম নর্মের প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেন। এই কৃতিত্বের পাশাপাশি তিনি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করেছেন।

ফাহাদের এই সাফল্য সহজে আসেনি। এর আগে তুরস্কেই অনুষ্ঠিত অন্য একটি টুর্নামেন্টের শেষ রাউন্ডে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়ে তিনি নর্ম হাতছাড়া করেছিলেন। তবে এবার সেই ভুলের পুনরাবৃত্তি হতে দেননি; শেষ রাউন্ড পর্যন্ত মাথা ঠান্ডা রেখে তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্য নিশ্চিত করেছেন। চ্যাম্পিয়ন হওয়ার পথে অষ্টম রাউন্ডের খেলাটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই ম্যাচে ২৪২৪ রেটিংধারী ফাহাদ রহমান ২৪৫৩ রেটিং পয়েন্ট নিয়ে খেলতে নামা ইরানের শক্তিশালী আন্তর্জাতিক মাস্টার পোউর আগা বালা আমিররেজাকে বুদ্ধির লড়াইয়ে অনবদ্যভাবে পরাজিত করেন।

উল্লেখ্য, ফাহাদ তার প্রথম গ্র্যান্ডমাস্টার নর্মটি অর্জন করেছিলেন ২০২৪ সালের মার্চ মাসে ভিয়েতনামে অনুষ্ঠিত হ্যানয় গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতা থেকে। দীর্ঘ দেড় বছরের অক্লান্ত পরিশ্রম ও দেশ-বিদেশে নানা প্রতিযোগিতায় অংশগ্রহণের পর অবশেষে তার মুকুটে দ্বিতীয় নর্মটি যুক্ত হলো। সফল মিশন শেষে আজই দেশের উদ্দেশ্যে রওনা হবেন এই প্রতিভাবান দাবাড়ু।


এ জাতীয় আরো খবর...