শিরোনামঃ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতের এক পরিবার মানবাধিকার ঝুঁকি ও অনিয়মের অভিযোগ: বিচারাধীন বন্দীর ভিড়ে উপচে পড়া কারাগার বিজ্ঞাপন সরিয়ে নিতে শাহরুখ, অজয়, টাইগারকে নোটিশ আমদানি বিলাসিতার চড়া মাশুল: দেশীয় অনুসন্ধানেই লুকিয়ে টেকসই জ্বালানি গ্যাস-বিদ্যুৎ বিভ্রাটে থমকে শিল্পচাকা: ঝুঁকিতে দেশের রপ্তানি বাণিজ্য তরঙ্গ নীতির রূপান্তর: রাজস্বের মোহ কাটিয়ে ডিজিটাল ভবিষ্যতের সন্ধানে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠন করছে সরকার : রিজভী নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: তথ্য উপদেষ্টা এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী হাই স্কুল-মাদরাসায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ হবে: শিক্ষামন্ত্রী
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

লন্ডন স্টক এক্সচেঞ্জে ফের শুরু বেক্সিমকো ফার্মার লেনদেন

নিজস্ব প্রতিবেদক / ২৬ বার
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬

লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলএসই) দীর্ঘ প্রায় ছয় মাস স্থগিত থাকার পর আবারও শুরু হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টস (জিডিআর)-এর লেনদেন। আর্থিক প্রতিবেদন প্রকাশে বিলম্বজনিত কারণে গত ২ জানুয়ারি কোম্পানিটির লেনদেন স্থগিত করা হয়েছিল। অবশেষে রিপোর্টিং সংক্রান্ত ঘাটতি দূর হওয়ায় ২৬ জুন থেকে লেনদেন পুনরায় চালুর অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৭ জুন) ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

লন্ডন স্টক এক্সচেঞ্জের বিধিমালা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের লেনদেন টানা ছয় মাস স্থগিত থাকলে সেটি তালিকাচ্যুত বা ডি-লিস্টিং হওয়ার ঝুঁকিতে পড়ে। বেক্সিমকো ফার্মার ক্ষেত্রে সেই নির্ধারিত সময়সীমা ছিল আগামী ২ জুলাই। ডি-লিস্টিংয়ের এই আশঙ্কা থেকে বিদেশি বিনিয়োগকারীরা বিএসইসির কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানালে ডিবিএ উদ্যোগী হয়ে বিএসইসি ও বেক্সিমকো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের কাজ শুরু করে।

ডিবিএ জানায়, বিএসইসির অনুমোদনে বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ বিশেষ বোর্ড সভা করে বকেয়া আর্থিক প্রতিবেদনগুলো অনুমোদন ও প্রকাশ করে। প্রতিবেদনের এই ঘাটতি পূরণ হওয়ায় লন্ডন স্টক এক্সচেঞ্জ তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়।

২০০৪ সাল থেকে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বাংলাদেশের একমাত্র কোম্পানি বেক্সিমকো ফার্মা। ডিবিএ মনে করছে, লেনদেন পুনরায় চালু হওয়া বাংলাদেশের পুঁজিবাজারের আন্তর্জাতিক ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে। এই উদ্যোগে সহায়তার জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ডিবিএ।


এ জাতীয় আরো খবর...