শিরোনামঃ
আমাদের ১০টি কমন স্বভাব টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক ঢাবিতে নেকাব পরা শিক্ষার্থীকে অপমান ইসলামবিদ্বেষী মানসিকতা: বাংলাদেশ খেলাফত মজলিস পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন বিলুপ্ত ঘোষণা করল বিজেপি সরকার মোদির সঙ্গে ত্রিবেদীর দীর্ঘ বৈঠক, তারেক রহমানের সফর নিয়ে আলোচনা ১২ ডিসেম্বরের আগেই নবায়ন হবে গঙ্গা চুক্তি: পানিসম্পদমন্ত্রী শিক্ষকদের দাবি পর্যায়ক্রমে মেনে নেবে সরকার: রিজভী দুর্নীতি করে শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার: মাহদী আমিন ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

প্রতিটি উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৫৬ বার
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়োগে প্রায় ৮০ শতাংশ নারী থাকবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এছাড়াও প্রতিটি উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু, আধুনিক প্যাথলজি বিভাগ স্থাপন এবং নবজাতকের মায়েদের জন্য মাতৃদুগ্ধ পান করানোর বিশেষ ব্যবস্থা রাখা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিতে এবং প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে হাসপাতালগুলোর সেবার পরিধিও বাড়ানো হবে।


এ জাতীয় আরো খবর...