শিরোনামঃ
দালাল ও সিন্ডিকেটের দৌরাত্ম্য: ৩০ হাজার কোটির অদৃশ্য ভিসা বাণিজ্য মানিকগঞ্জ থেকে মুন্সীগঞ্জ: ঠিকানা বদলেই খরচ বাড়ছে ৬৭২ কোটি টাকা পরিকল্পনার অভাবে নষ্ট হচ্ছে সক্ষমতা: জনবল সংকটে অচল আড়াইশ আইসিইউ বিশ্বজুড়ে আবারও বাড়ছে মানুষের গড় আয়ু: ডব্লিউএইচও কঠোর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম চীনের সাথে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র ইলন মাস্কের সঙ্গে বিচ্ছেদ নিয়ে যে বার্তা দিলেন জিলিস কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না: প্রতিমন্ত্রী টুকু আখতারুজ্জামানের মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি দিতে হবে: গোলাম পরওয়ার মাল্টার কেজি ৫২০ টাকা, দাম নিয়ে ব্যবসায়ীদের জবাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৫০ বার
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের চট্টগ্রামের ‘আলোচিত সন্ত্রাসী’ ডেভিড ইমনের সহযোগী বলে দাবি করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার দুজন হলেন মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)।

সংবাদ সম্মেলনে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, গ্রেপ্তার দুইজনের মোবাইল ফোন পর্যালোচনা করে ডেভিড ইমনের সঙ্গে চাঁদাবাজি সম্পর্কিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। বিস্তারিত তথ্যের জন্য তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ জানিয়েছে, গত শনিবার রাতে বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে অস্ত্র ও মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে অক্সিজেন-কোয়াইশ সড়কের ওয়াজেদিয়া খেলার মাঠ সংলগ্ন এলাকা থেকে ধাওয়া করে তাদের আটক করা হয়।

তল্লাশিকালে আসিফের কাছ থেকে একটি লোডেড বিদেশি পিস্তল এবং সাইদুল ইসলামের পকেটে আরও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধার করা অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডেভিড ইমনের সহযোগী হিসেবে নগরী ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

গ্রেপ্তার আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, দাঙ্গা, অস্ত্র আইন ও হত্যাচেষ্টাসহ মোট ১১টি এবং সাইদুল ইসলাম ওরফে আরিফের বিরুদ্ধে চাঁদাবাজির দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এ জাতীয় আরো খবর...