শিরোনামঃ
বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংকট: প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে হাসনাতের ৪ প্রস্তাব ইউরোপের বাজারে পোশাক বাণিজ্যে বড় ধাক্কা: ছয় মাসে আয় কমেছে ১৬ শতাংশের বেশি রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের শেখ হাসিনাকে ফেরতসহ ৩ শর্তে ভারত সফর করবেন তারেক রহমান ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করা লেবাননের অধিকার: ইরান যেভাবে নিজস্ব প্রযুক্তিনির্ভর সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

দীর্ঘমেয়াদি অসুখে ঝরতে পারে চুল

নিজস্ব প্রতিবেদক / ৬ বার
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

শ্যাম্পুর পর মেঝেতে চুল পড়ে থাকতে দেখলে বেশির ভাগ মানুষই শ্যাম্পু বদলানোর কথা ভাবেন । হ্যাঁ , এটাই প্রথম যৌক্তিক পদক্ষেপ বলে মনে হয় । কিন্তু কখনো কখনো চুল পড়া শুধু চুলের গোড়া কিংবা শ্যাম্পুর সঙ্গে সম্পর্কযুক্ত থাকে না । কখনো কখনো চুল পড়ার কারণ হতে পারে শরীরের দীর্ঘমেয়াদি কোনো রোগ । শরীরে পুষ্টির অভাব , হরমোনের পরিবর্তন , দীর্ঘস্থায়ী মানসিক চাপ কিংবা শারীরিক দুর্বলতা থাকলে চুল পড়ে যেতে পারে এবং চুলের বৃদ্ধি ধীর হয়ে বা থেমে যেতে পারে । তাই চুলের সঠিক যত্ন নেওয়ার পরও অতিরিক্ত চুল ঝরলে স্বাস্থ্য পরীক্ষার কোনো বিকল্প নেই ।

সমস্যা কতটা গভীর

‘ থাইরয়েডের সমস্যা , অনিয়ন্ত্রিত ডায়াবেটিস , পলিসিস্টিক ওভারি সিনড্রোম , রক্তস্বল্পতা , অটোইমিউন রোগ , খুশকি এবং ভিটামিন ডি ও বি -১২ এর অভাবে চুল পড়তে পারে । ’ ডা . কাকলী হালদার , সহকারী অধ্যাপক , মাইক্রোবায়োলজি বিভাগ , ঢাকা মেডিকেল কলেজ । ডা . কাকলী হালদার বলেন , হঠাৎ অতিরিক্ত চুল পড়া , চুলকানি , মাথার সিঁথি চওড়া হওয়া বা গোল ছোপ হয়ে চুল উঠে যাওয়ার পাশাপাশি অতিরিক্ত ক্লান্তি , ওজন পরিবর্তন , ব্রণ বা ঘন ঘন তৃষ্ণা পাওয়ার মতো লক্ষণ দেখা দিলে প্রথমে চিকিৎসকের পরামর্শ নিতে হবে । চিকিৎসক থাইরয়েড , ব্লাড সুগার ও রক্ত পরীক্ষা করে মূল রোগটি শনাক্ত করবেন । মূল রোগ নিয়ন্ত্রণে এনে চুল ও মাথার ত্বক পরিষ্কার রাখলে এবং খাদ্যে পর্যাপ্ত , ভিটামিন , প্রোটিন ও আয়রন রাখতে পারলে ঝরে যাওয়া চুল আবার স্বাভাবিকভাবে গজাতে পারে বলে জানান ডা . কাকলী হালদার ।

যেসব স্বাস্থ্য সমস্যায় সাধারণত চুল পড়ার সমস্যা দেখা দেয় বেশ কিছু শারীরিক অবস্থার ক্ষেত্রে চুল পড়া উল্লেখযোগ্য প্রাথমিক লক্ষণ হতে পারে । সেগুলোর মধ্যে আছে— থাইরয়েডের সমস্যা ও ডায়াবেটিস ‘ কম সক্রিয় এবং অতি সক্রিয় — উভয় ধরনের থাইরয়েডই চুল বৃদ্ধির চক্র ব্যাহত করতে পারে । থাইরয়েড বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে । ফলে যখন এর ভারসাম্য নষ্ট হয় , তখন চুলের গোড়া স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য সঠিক সংকেত পায় না । পাশাপাশি গোড়া দুর্বল হয়ে অতিরিক্ত চুল ঝরার কারণ হয় । ‘ ডা . মো . মাজহারুল হক তানিম , হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ , সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল । দুর্বল রক্তসঞ্চালন এবং রক্তে শর্করার

ভারসাম্যহীনতা মাথার ত্বকে রক্ত প্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে এবং চুল পাতলা হয়ে যাওয়ার প্রক্রিয়া আরও সক্রিয় করে তুলতে পারে । এই অবস্থাগুলোর কোনোটিই শুরুতে খুব জোরালোভাবে প্রকাশ পায় না । চুল পড়া , ক্লান্তি বা ত্বকের সূক্ষ্ম পরিবর্তন প্রায়শই

এর প্রাথমিক লক্ষণ হয়ে থাকে বলে জানান ডা . মো . মাজহারুল হক তানিম । পলিসিস্টিক ওভারি সিনড্রোম নারীদের শরীরে কিছু পরিমাণ অ্যান্ড্রোজেন হরমোন উৎপন্ন হয় । কিন্তু পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত নারীদের ক্ষেত্রে বেড়ে যাওয়ার কারণে মাথার ত্বকে চুল পাতলা হয়ে যায় । আবার কখনো কখনো শরীরের অন্য অংশে লোম বেড়ে যেতে পারে ।

অটোইমিউন রোগ

‘ অ্যালোপেসিয়া বলতে স্বাভাবিকের তুলনায় বেশি চুল পড়ে যাওয়া বা চুলের ঘনত্ব কমে যাওয়া বোঝায় । এর বিভিন্ন ধরন রয়েছে এবং এর কারণও একেক ক্ষেত্রে একেক রকম । তাই অতিরিক্ত বা অস্বাভাবিক চুল পড়লে নিজে থেকে কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট শুরু না করে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো । ’ তাওহীদা রহমান ইরিন , ওয়েলনেস কনসালট্যান্ট , রিজুভা ওয়েলনেস । অ্যালোপেসিয়ার মতো সমস্যা দেখা দিলে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা ভুলবশত চুলের গোড়া বা তার আশপাশের টিস্যুকে আক্রমণ করে । ফলে অতিরিক্ত

চুল ঝরার সমস্যা দেখা দিতে পারে । তাওহীদা রহমান ইরিন জানান , অ্যালোপেসিয়ার চিকিৎসায় বর্তমানে পিআরপি , পিআরএফ , এক্সোসোম থেরাপিসহ বিভিন্ন আধুনিক পদ্ধতি ব্যবহার করা হয় । রোগীর চুল পড়ার ধরন ও কারণ বিবেচনা করে চর্মরোগ বিশেষজ্ঞরা উপযুক্ত ক্ষেত্রে এসব চিকিৎসার পরামর্শ দিয়ে থাকেন এবং অনেক রোগীর ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায় ।

পুষ্টিহীনতা

নিয়মিত খাবার খাওয়া সত্ত্বেও অনেকের শরীরে চুলের গোড়া বা ফলিকল যে পুষ্টির ওপর নির্ভরশীল , তার

ঘাটতি থাকে । এর কারণ হতে পারে খাদ্যতালিকায় পুষ্টিকর খাবারের ঘাটতি , শরীরের পুষ্টি শোষণ করার ক্ষমতা না থাকা বা শরীরের চাহিদা অনুযায়ী খাবারের জোগান দিতে না পারা । ‘ ভিটামিন ডি , জিংক , বায়োটিন এবং প্রোটিন হলো চুল পড়ার সঙ্গে সম্পর্কিত সাধারণ ঘটনাগুলোর মধ্যে অন্যতম । ‘ ইতি খন্দকার , ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট কনসালট্যান্ট , আর রাহা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিকস লিমিটেড । দুশ্চিন্তার বিষয় হলো , এই ঘাটতিগুলো খুব কম প্রাথমিক পর্যায়ে বোঝা যায় । রক্ত পরীক্ষায় গুরুত্বপূর্ণ

কিছু ধরা পড়ার আগে পর্যন্ত , চুল পড়া , ভঙ্গুর নখ বা কম শক্তি হতে পারে একমাত্র লক্ষণ । চুল পড়াকে শুধু বংশগত বা মানসিক চাপের ফল বলে ধরে নেওয়ার আগে বিষয়টি মনে রাখা উচিত । তাই সুষম ও পুষ্টিকর খাদ্য খাওয়ার পরামর্শ দেন ইতি খন্দকার । মানসিক চাপ , বর্ধিত কর্টিসল ও চুল বৃদ্ধির চক্র দীর্ঘস্থায়ী মানসিক চাপ শুধু মেজাজকেই প্রভাবিত করে না , এটি সময়ের সঙ্গে সঙ্গে শরীরে কর্টিসলের মাত্রা বাড়িয়ে দেয় । কর্টিসলের মাত্রা বেড়ে যাওয়া চুলের গোড়াকে একটি বিশ্রাম পর্বে ঠেলে দিতে পারে । একে টেলোজেন এফ্লুভিয়াম বলা হয় । এটি এমন একটি অবস্থা , যেখানে কোনো চাপপূর্ণ ঘটনা বা দীর্ঘ সময় ধরে মানসিক চাপের দুই থেকে তিন মাস পরে উল্লেখযোগ্য পরিমাণে চুল ঝরে পড়ে । এই বিলম্বই বেশির ভাগ মানুষকে বিভ্রান্ত করে । চুল পড়া শুরু হতে হতে , মানসিক চাপের সময়টা হয়তো শেষ হয়ে যায় , তাই এর মধ্যকার যোগসূত্রটি স্পষ্ট হয় না । এ ক্ষেত্রে চুল পড়াটা একটি বিলম্বিত প্রতিক্রিয়া । ‘ কর্টিসল হরমোন নিঃসরণ বেড়ে গেলে তা চুলের ফলিকলে আঘাত করে । এ ছাড়া চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় হরমোন তৈরিতে বাধা দেয় । এর কারণে

প্রচুর চুল পড়তে পারে । ” অধ্যাপক ডা . সানজিদা শাহরিয়া , চিকিৎসক , কাউন্সেলর ও সাইকোথেরাপি প্র্যাকটিশনার

যে কারণে শুধু উপরিভাগের চিকিৎসা কার্যকর হয় না চুল পড়ার মূল কারণ যদি থাইরয়েডের সমস্যা হয় , তাহলে কোনো বাহ্যিক চিকিৎসা তা উল্লেখযোগ্যভাবে বন্ধ করতে পারবে না । যদি এটি আয়রনের অভাবে হয় , তাহলে আয়রনের মাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত চুল পুনরুদ্ধার হবে না । একইভাবে চুল পড়ার কারণ যদি হরমোনজনিত , অপুষ্টিজনিত বা মানসিক চাপের সঙ্গে সম্পর্কযুক্ত হয় , তাহলে প্রথমে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে । এতে চুল ঝরা কমবে ।


এ জাতীয় আরো খবর...