শিরোনামঃ
নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন বিরোধী দলের পাশাপাশি সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি দেশে বেকার টাই-পরা লোকের সংখ্যা বাড়ছে: এনামুল হক ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করার প্রত্যাশা সিইসির সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক / ২ বার
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত একটি কার্যকর কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংক্রমণের চিকিৎসার জন্য শুধু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর করলেই হবে না। সংক্রমণ প্রতিরোধে বেশি গুরুত্ব দিতে হবে।’

সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘বড় ধরনের রোগ ও সংক্রমণ প্রতিরোধ করতে হলে আমাদের ধারাবাহিকভাবে কাজ করতে হবে। তা ছাড়া সংক্রমণ প্রতিরোধে সবার মধ্যে সংক্রমণ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতার সঙ্গে হাসপাতালের পরিচ্ছন্নতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বর্জ্য ব্যবস্থাপনায় শুধু সরকারি নয়- বেসরকারি হাসপাতালগুলোকেও এর আওতায় নিয়ে আসতে হবে।’

ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বে সেমিনারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জনসের সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর প্রমুখ বক্তব্য রাখেন।

বিএমইউ’র মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহেদা আনোয়ার বৈজ্ঞানিক উপস্থাপনা তুলে ধরেন।

অনুষ্ঠানে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক উপস্থাপনা তুলে ধরেন সিংহেলথ-এর সংক্রমণ প্রতিরোধ বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক লিং ময় লিন ও সিংহেলথ-এর আন্তর্জাতিক সহযোগিতা কার্যালয়ের পরিচালক বিজয়া রাও। এছাড়াও বিআইপিসিএফ’র সভাপতি অধ্যাপক ডা. জাহিদুল হাসান স্বাগত বক্তব্য রাখেন।


এ জাতীয় আরো খবর...