শিরোনামঃ
দশ দিনে ৪০ জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২ কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ হ্যাপি বার্থডে টু তারেক রহমান: এ তুফান ভারি, দিতে হবে পাড়ি ষাটের পর হাঁটুর ব্যথায় বন্ধ হয়েছে শরীরচর্চা: ওজন ঠিক রাখতে কী করবেন ভারতের আপত্তিতে বন্ধ মনু নদের বাঁধ প্রকল্প আম্মার সাম্প্রতিক কথাগুলো আদালতে মামলাজট কমাতে নতুন উদ্যোগ: ২৯ আদালতে চালু হচ্ছে ‘বিচারিক সহকারী’ সফটওয়্যার দূরত্ব কমিয়ে এক মঞ্চে আসার ইঙ্গিত সরকার ও বিরোধী দলের: ২৭ বা ২৮ নভেম্বর সর্বদলীয় বৈঠকের প্রস্তুতি রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো আশ্রয়কেন্দ্র: উপকূলীয় সুরক্ষায় নতুন শঙ্কা রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক / ৩৯ বার
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান জানিয়েছেন ।

একইসঙ্গে তিনি সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ)  কাজের প্রশংসাও করেন।

আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো: সরওয়ার আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানান।

তিনি এ সময় বাহিনীর সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়াতে বাহিনীতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সন্নিবেশের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে অতন্দ্র প্রহরী বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় রাষ্ট্রপতি সীমান্ত রক্ষায় বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনে বিজিবির উদ্যোগের প্রশংসা করেন।  তিনি এ বিষয়ে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...