শিরোনামঃ
দশ দিনে ৪০ জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২ কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ হ্যাপি বার্থডে টু তারেক রহমান: এ তুফান ভারি, দিতে হবে পাড়ি ষাটের পর হাঁটুর ব্যথায় বন্ধ হয়েছে শরীরচর্চা: ওজন ঠিক রাখতে কী করবেন ভারতের আপত্তিতে বন্ধ মনু নদের বাঁধ প্রকল্প আম্মার সাম্প্রতিক কথাগুলো আদালতে মামলাজট কমাতে নতুন উদ্যোগ: ২৯ আদালতে চালু হচ্ছে ‘বিচারিক সহকারী’ সফটওয়্যার দূরত্ব কমিয়ে এক মঞ্চে আসার ইঙ্গিত সরকার ও বিরোধী দলের: ২৭ বা ২৮ নভেম্বর সর্বদলীয় বৈঠকের প্রস্তুতি রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো আশ্রয়কেন্দ্র: উপকূলীয় সুরক্ষায় নতুন শঙ্কা রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক / ৫৩ বার
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক চিঠিতে ট্রাম্প বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’

তিনি বলেন, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

123456

সোমবার হোয়াইট হাউজ থেকে প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এ শুভেচ্ছা জানান ডোনাল্ড ট্রাম্প।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প আশ্বস্ত করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। একইসঙ্গে এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথা সব সময় মনে রাখবেন। শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশাও প্রকাশ করেন তিনি।


এ জাতীয় আরো খবর...