শিরোনামঃ
সংস্কারের পথে হাঁটলে ২০৩৫ সালে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৭ শতাংশ: বিশ্বব্যাংক দশ দিনে ৪০ জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২ কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ হ্যাপি বার্থডে টু তারেক রহমান: এ তুফান ভারি, দিতে হবে পাড়ি ষাটের পর হাঁটুর ব্যথায় বন্ধ হয়েছে শরীরচর্চা: ওজন ঠিক রাখতে কী করবেন ভারতের আপত্তিতে বন্ধ মনু নদের বাঁধ প্রকল্প আম্মার সাম্প্রতিক কথাগুলো আদালতে মামলাজট কমাতে নতুন উদ্যোগ: ২৯ আদালতে চালু হচ্ছে ‘বিচারিক সহকারী’ সফটওয়্যার দূরত্ব কমিয়ে এক মঞ্চে আসার ইঙ্গিত সরকার ও বিরোধী দলের: ২৭ বা ২৮ নভেম্বর সর্বদলীয় বৈঠকের প্রস্তুতি রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো আশ্রয়কেন্দ্র: উপকূলীয় সুরক্ষায় নতুন শঙ্কা রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

চাপ নয়, চাহিদা আছে বলেই বোয়িং কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৪৪ বার
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ বিমানের বহরের জন্য বোয়িংয়ের বিমান কেনা নিয়ে এবার মন্তব্য করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বোয়িং বিমান কিনতে হবে এমন কোনো চাপ দিচ্ছে না কেউ। দেশের চাহিদা আছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে, প্রয়োজনে আরও কেনা হবে।

শনিবার সকালে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এর আগে এর আগে শুক্রবার প্রতিমন্ত্রীর অনুষ্ঠান কাভার করতে গিয়ে হেনস্তার শিকার হন সাংবাদিকরা। এরই পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসেন তিনি।

সাক্ষাত শেষে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনও চূড়ান্ত না হলেও এ বিষয়ে দ্বিপাক্ষিক কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সময়ে কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা হয়েছে তা এনার্জি সেক্টর বা জ্বালানি খাতের দিকে তাকালেই বোঝা যায়। তবে বর্তমান প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

এসময় প্রতিমন্ত্রী কথা বলেন মক্কা চুক্তি নিয়েও। তিনি বলেন, মক্কা চুক্তি নিয়ে আলাপ-আলোচনা চলছে। এই চুক্তিতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়। বর্তমান বিশ্বে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটে থাকছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানেই যাবে।


এ জাতীয় আরো খবর...