শিরোনামঃ
৭২ বছর বয়সে ৩৫০ কোটির ব্লকবাস্টার অনলাইনে অর্ধেকের বেশি তথ্যই ভুল বা বিভ্রান্তিকর ‘নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে’ জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: শফিকুর রহমান জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম সংসদ কার্যকর থাকলে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম রংপুরে চার খুনের বিচার দ্রুত শেষ করার আশ্বাস ত্রাণমন্ত্রীর হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে: ধর্মমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

রংপুরে চার খুনের বিচার দ্রুত শেষ করার আশ্বাস ত্রাণমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক / ৯ বার
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

রংপুরে চার খুনের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী ও হত্যাকাণ্ডের নেপথ্যের মূল কুশীলবদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট ও সার্ভিসিংয়ের ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, রংপুরে এর আগে এত বড় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্তকারী দল বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।

তদন্তে কিছুটা সময় লাগলেও দ্রুত আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে বিচার কার্যক্রম শেষ করার আশা প্রকাশ করেন তিনি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত মাসের সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করতেই তিনি হাসপাতালে এসেছেন। আগামী এক মাসের মধ্যে হাসপাতালের আইসিইউতে নতুন শয্যা চালু করা হবে বলেও জানান তিনি।

দেশের স্বাস্থ্য খাতে গত ১৭ বছরের অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করে আসাদুল হাবিব দুলু বলেন, অনিয়ম ও দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংকটের মুখে পড়েছিল।

বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, হাসপাতালগুলোর জনবল সংকটসহ প্রয়োজনীয় চাহিদা দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

এর আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের রংপুর আঞ্চলিক কেন্দ্রের ভবন উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী।

এ সময় রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...