সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল

নিজস্ব প্রতিবেদক / ৭ বার
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, সেপ্টেম্বর মাসের মধ্যেই ধাপভিত্তিক ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তথ্য জানান।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘এ মাসের মধ্যেই নির্বাচনের কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানানো হবে। আরও কিছু প্রস্তুতি রয়েছে, আচরণবিধি অলরেডি আমরা চূড়ান্ত করেছি। জাতীয় সংসদ নির্বাচনে আমরা ইন্ট্রোডিউস করেছিলাম, অনেকগুলোই স্থানীয় সরকার নির্বাচনেও আমরা এনেছি এবং দুই একদিনের ভেতরে গ্যাজেট নোটিফিকেশন হবে।’
নির্বাচন কমিশনার জানান, নভেম্বর-ডিসেম্বর মাস এই দুটি মাস ছাত্র-ছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষকদের জন্য খুব ব্যস্ততার সময়। বিশেষ করে বার্ষিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষা তারপরে টেস্ট পরীক্ষা, প্রি-টেস্ট পরীক্ষা রয়েছে। এই পরীক্ষাগুলো বিবেচনায় রাখতে হচ্ছে।
তিনি জানান, ভোট কেন্দ্রগুলো হবে শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এবং ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে প্রিসাইডিং অফিসার, অ্যাসিস্টেন্ট প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার হবে শিক্ষকরা। এই দুটি যাতে একই সময় না হয় সে বিষয় বিষয়টি আমাদের গুরুত্বের সাথে বিবেচনা করতে হচ্ছে।’


এ জাতীয় আরো খবর...