শিরোনামঃ
প্রথমবার মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা জানালো যুক্তরাষ্ট্র ইরানে বিমান ভূপাতিত হওয়ার পর ৫০ ঘণ্টা আত্মগোপনে মার্কিন সেনা পরীক্ষার ভয় এবং মহিউদ্দিন খান স্যার ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৬ ডেঙ্গুতে একদিনে সাত জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩ সাংবাদিকদের ‘যাচাইহীন সংবাদে’ ১০ বছর কারাদণ্ডের প্রস্তাব শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রিজভী সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ইউপি নির্বাচনের রোডম্যাপ নিয়ে পিছু হটল নির্বাচন কমিশন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

প্রথমবার মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা জানালো যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক / ১১ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েন করলো যুক্তরাষ্ট্র। মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে অনুষ্ঠিত বার্ষিক এয়ার, স্পেস অ্যান্ড সাইবার কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির মহাকাশ বাহিনী। মার্কিন বিমান বাহিনীর সচিব ট্রয় মেইঙ্ক জানান, শত্রুপক্ষের হামলা থেকে যৌথ বাহিনীকে রক্ষা করতে সক্ষম এই ‘অন অরবিট’ অস্ত্র। তবে মহাকাশে ঠিক কোন ধরনের মার্কিন অস্ত্র মোতায়েন করা হয়েছে সেটি নির্দিষ্ট করে জানাননি তিনি। ওয়াশিংটন পোস্টকে এক মার্কিন কর্মকর্তা জানান মহাকাশে মোতায়েন করা এ অস্ত্রের শত্রুপক্ষের স্যাটেলাইট ধ্বংস করার সক্ষমতা থাকতে পারে।

এমন সময় ঘোষণাটি এসেছে যখন ট্রাম্প প্রশাসন ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজ ত্বরান্বিত করছে। এটি যুক্তরাষ্ট্রের পুরো ভূখণ্ড সুরক্ষিত রাখার জন্য তৈরি বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

যেটিতে মহাকাশভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ব্যবস্থাও রয়েছে।

অনেকেই ট্রাম্পের এ পরিকল্পনাকে ১৯৮৩ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের চালু করা স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভের সঙ্গে তুলনা করছে। যা ‘স্টার ওয়ার্স’ নামেও পরিচিত।


এ জাতীয় আরো খবর...