শিরোনামঃ
দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে ভারত: এনসিপি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন ২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১২.৫ শতাংশ বেড়ে ১৩.৮২ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন দেবে যুক্তরাজ্য: সংসদীয় প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক / ৩৬ বার
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এপিপিজি চেয়ার ও এমপি আফসানা বেগমের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠক করে। এতে এমপি শওকত আদম ও হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদার, সংসদীয় সহযোগিতা, গণতান্ত্রিক সংহতি ও সংস্কার, বাণিজ্য-বিনিয়োগ, অভিবাসন, দক্ষতা উন্নয়ন ও মানবাধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘায়িত এ সংকট এখন শুধু মানবিক সমস্যা নয়; এর সঙ্গে নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসনের মতো বিষয়ও যুক্ত হয়েছে। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান।

প্রতিনিধি দলটি বুধবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা জানিয়ে সংকট সমাধানে সমর্থনের আশ্বাস দেয়। একই সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে রোহিঙ্গাদের পক্ষে সোচ্চার থাকার প্রতিশ্রুতি দেয় তারা।

বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।


এ জাতীয় আরো খবর...