শিরোনামঃ
সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশ-ইইউ একসঙ্গে কাজ করবে দেশের কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ শিশু ৫ ধাপে হবে ইউপি নির্বাচন, ২১ জানুয়ারি শুরু বিএনপির নেতাকর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কমফোর্ট জোন: কারার ঐ লৌহকপাট… গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক / ১০ বার
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নয়টি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে। এতে রিয়াদগামী যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

রোববার (১১ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, শনিবার রাত ৯টা থেকে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত কার্যকর রয়েছে। তবে বাতিল হওয়া ফ্লাইটগুলো কবে পুনর্নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে অন্য কোনো বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করা হবে কি না, সে সিদ্ধান্তও জানানো হয়নি।

এ পরিস্থিতিতে রিয়াদগামী অনেক যাত্রী রাতে বিমানবন্দরে এসেও ফ্লাইট বাতিলের খবর পেয়ে বাড়ি ফিরে গেছেন। কেউ কেউ সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা না পাওয়ার অভিযোগ করেছেন।

এদিকে কাতার ও কুয়েত এয়ারলাইন্সের ট্রানজিট ফ্লাইটও বাতিল হয়েছে বলে জানা গেছে। ফলে সৌদি আরবগামী যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে।

এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এ ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জন।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন।


এ জাতীয় আরো খবর...