শিরোনামঃ
সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশ-ইইউ একসঙ্গে কাজ করবে দেশের কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ শিশু ৫ ধাপে হবে ইউপি নির্বাচন, ২১ জানুয়ারি শুরু বিএনপির নেতাকর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কমফোর্ট জোন: কারার ঐ লৌহকপাট… গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

জুলাই আন্দোলনে সারা দেশে ইন্টারনেট বন্ধে মিটিং করেন জয়-পলক

নিজস্ব প্রতিবেদক / ১৩ বার
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জুলাই আন্দোলনের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধ করতে অনলাইন মিটিং করেন সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক— ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে এ কথা বলেছেন বিটিআরসির উপ-পরিচালক মাহদী আহমদ। রোববার, ১১ অক্টোবর সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের মামলায় সাক্ষ্য দিতে এসে তিনি এ কথা বলেন।

এ কর্মকর্তা আরও বলেন, ‘১৬ জুলাই সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট বন্ধের নির্দেশ দেন পলক।’

আগামীকাল (সোমবার, ১২ অক্টোবর) সাক্ষ্যের ওপরে জেরা করবে আসামি ও রাষ্ট্রপক্ষ।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ এবং মানবতাবিরোধী অপরাধের প্ররোচনা দেয়ার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত ২১ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে এ বিচার শুরু হয়। এ মামলায় পলক গ্রেপ্তার থাকলেও পলাতক আছেন সজীব ওয়াজেদ জয়।


এ জাতীয় আরো খবর...