শিরোনামঃ
সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ রিমান্ড শেষে কারাগারে টেলবোন ব্যথার লক্ষণসমূহ মধ্যপ্রাচ্যে শ্রমিক সুরক্ষায় কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে: হুমায়ুন কবির প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী: মীর শাহে আলম সব ষড়যন্ত্র প্রতিহতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : টুকু রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৮১
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ১০ বার
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাজশাহীর রেশমশিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে মন্তব্য করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সরকারি রেশম কারখানার উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য কারখানায় আরও বেশি পাওয়ার লুম চালু করা হবে। পাশাপাশি সৃষ্টি করা হবে নতুন কর্মসংস্থানের সুযোগ।

শুক্রবার দুপুরে রাজশাহী রেশম কারখানায় পাওয়ার লুম চালু ও তুঁতচারা রোপণ কর্মসূচির উদ্বোধন করে এ কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

মন্ত্রী বলেন, রাজশাহী সিল্কের সুনাম বিশ্বজুড়ে। একসময় এ শিল্প ছিল রাজশাহীর অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কিন্তু নানা কারণে রেশম কারখানাটি ধীরে ধীরে তার ঐতিহ্য হারিয়েছে। এখন সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। কারখানার উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এর কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

কারখানার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে, যাতে কারখানাটি আবার আগের গৌরব ফিরে পায়। কারখানা কিংবা কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে কোনো লাভ হবে না। এর ক্ষতি সবাইকে বহন করতে হবে।

শুক্রবার দুপুর ১২টার দিকে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রাজশাহী রেশম কারখানায় তুঁতচারা রোপণ ও পাওয়ার লুম চালু কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী। এ সময় রেশম কারখানার উৎপাদন বাড়ানো এবং ঐতিহ্য পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের এমপি আবু সাঈদ চাঁদ, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ, পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এমএ মান্নানসহ আরও অনেকে।


এ জাতীয় আরো খবর...