কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার অন্তত ৫ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন একই পরিবারের বলে জানা গেছে। এ সময় আহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে রৌমারীর সায়েদাবাদ বাজারের পাশে একটি মালবোঝাই ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। অন্যদিকে, আহত দুজনকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।