শিরোনামঃ
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি

নিজস্ব প্রতিবেদক / ১৩ বার
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দেশে রুফটপ সোলারের প্রসারে সহজ শর্তে ও কম খরচে অর্থায়ন নিশ্চিত করতে ৫০০ কোটি টাকার ঋণ চুক্তি করেছে সরকার ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও ইডকলের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) ইডকলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুফটপ সোলার কর্মসূচির আওতায় ইডকল ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইনান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) যৌথভাবে অর্থায়ন করবে। এ জন্য অর্থ বিভাগ থেকে প্রতিষ্ঠান দুটি মোট এক হাজার কোটি টাকা পাবে। এর মধ্যে ইডকলের সঙ্গে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অর্থ ইডকল তাদের ডিমান্ড এগ্রিগেটরদের মাধ্যমে রুফটপ সোলার স্থাপনে আগ্রহী গৃহস্থালি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ হিসেবে দেবে। ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ৬ শতাংশ।

দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার ‘নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ গ্রহণ করেছে। এতে ২০৩০ সালের মধ্যে নতুন করে ১০ হাজার ৫০০ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে রুফটপ সোলার থেকেই ৫ হাজার ৫০০ মেগাওয়াট সক্ষমতা সংযোজনের লক্ষ্য রয়েছে। সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে স্বল্প সুদে অর্থায়নের সুযোগ রুফটপ সোলারে গৃহস্থালি ও বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।


এ জাতীয় আরো খবর...