শিরোনামঃ
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী প্রলয়ংকরী যুদ্ধের হুঁশিয়ারি ইরানের, ঝুঁকিতে উপসাগরীয় দেশগুলো দুর্নীতি মামলায় আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমান ট্রাইব্যুনালে রুমির হাতে ‘চড় খাওয়া’ সেই মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর বিএনপি জাতির সঙ্গে ধাপ্পাবাজি করেছে: শফিকুর রহমান জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি পুর্নবাসন করা হবে: রাসিক প্রশাসক মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

বিএনপি জাতির সঙ্গে ধাপ্পাবাজি করেছে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক / ৪ বার
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যেসব জায়গার আমূল পরিবর্তন দরকার, তার প্রত্যেকটিতে ডিসেন্ট দিয়েছে বিএনপি। জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি তারা। নোট অব ডিসেন্টের ক্ষেত্রে সমঝোতার প্রস্তাবে রাজি হয়ে বিরোধী দল জনগণের সঙ্গে ধাপ্পাবাজি করবে না জামায়াত। ”

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, “নিজেদের ব্যর্থতা চাপা দিতেই বিরোধী দলের ওপর দায় চাপানোর চেষ্টা করছে সরকার। বিএনপি ৭০ শতাংশ মানুষের সঙ্গে ধাপ্পাবাজি করেছে, এই কমিটিতে আমরা যাব না।”

তিনি আরও বলেন, “লংমার্চকে ঘিরে কোনো ষড়যন্ত্র করবেন না। করা হলে, ১৯৯৮ সালে আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা লংমার্চ করেছিলাম। এবারও কোনো ষড়যন্ত্রের কাছে মাথানত করব না।”

শফিকুর রহমান অভিযোগ করে বলেন, “জামায়াত পরিত্যক্ত ফ্যাসিস্টের সঙ্গে হাত মেলাচ্ছে—এরকম ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে সরকার। যেখানে বিএনপি নির্বাচনে আওয়ামী লীগের ভোট চেয়েছিল। এখন তাদের নেতাদের পুনর্বাসন করছে তারা।

বিরোধীদলীয় নেতা বলেন, “যে সরকার মাদক, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, অস্ত্র ব্যবসা বন্ধ করতে পারে না, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই।”


এ জাতীয় আরো খবর...