শিরোনামঃ
ইসরায়েলে আরও একটি প্যাট্রিয়ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সাত বছরে ছয় নির্বাচন, কেন থিতু হতে পারছে না ইসরায়েল? ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে উদ্যোগ নেই: বাণিজ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঢাকা শহরে পদ্মা থেকে ১০০ কোটি লিটার পানি সরবরাহের নতুন প্রকল্প জয়-পুতুলসহ ৮ জনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ নিয়ে শুরু হলো ম্যারিকো বাংলাদেশ ওভার দ্য ওয়াল

নিজস্ব প্রতিবেদক / ১৭ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের (এমবিএল) ফ্ল্যাগশিপ মেধা বিকাশ প্ল্যাটফর্ম ‘ওভার দ্য ওয়াল’ এর পঞ্চম আসর শুরু হয়েছে।

এবারের আসরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৭ হাজার ৬০০ এরও বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী প্রজন্মের লিডার খুঁজে বের করা এবং তাদের বিকাশে সহায়তা করার লক্ষ্যে ‘ওভার দ্য ওয়াল’ শিক্ষার্থীদের বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জ সমাধানের সুযোগ করে দেয়। পাশাপাশি তারা ইন্ডাস্ট্রি লিডারদের থেকে শেখার এবং দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক জগতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।

এছাড়া, বিজনেস কেস চ্যালেঞ্জ, মেন্টরশিপ সেশন, লিডারশিপ ইন্টার‌্যাকশন ও ম্যারিকোর উর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা পরিচালিত মাস্টার ক্লাসের মাধ্যমে অংশগ্রহণকারীরা ক্রিটিক্যাল থিংকিং, সমস্যা সমাধানের দক্ষতা এবং ব্যবহারিক ব্যবসায়িক জ্ঞান অর্জনেরও সুযোগ পায়।

প্রতিযোগিতার একাধিক ধাপ শেষ করার সঙ্গে-সঙ্গে অংশগ্রহণকারীরা তাদের আইডিয়া এবং বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জের প্র্যাকটিকাল সমাধান তৈরি করেন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে গ্লোবাল প্ল্যাটফর্মে, যেখানে সেরা দলগুলো বিজনেস ইন্ডাস্ট্রির খ্যাতনামা লিডারদের সমন্বয়ে গঠিত প্যানেলের সামনে তাদের আইডিয়া উপস্থাপন করবে।

এই বিষয়ে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের এইচআর ডিরেক্টর কে এম সাব্বির আহমেদ বলেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশের তরুণরা বিশ্বের যেকোন প্রান্তের সেরা মেধাবীদের সঙ্গে প্রতিযোগিতা করার যোগ্যতা রাখে। তাদের প্রয়োজন শুধু নিজেদের সম্ভাবনা তুলে ধরার সঠিক প্ল্যাটফর্ম।


এ জাতীয় আরো খবর...