শিরোনামঃ
ইসরায়েলে আরও একটি প্যাট্রিয়ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সাত বছরে ছয় নির্বাচন, কেন থিতু হতে পারছে না ইসরায়েল? ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে উদ্যোগ নেই: বাণিজ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঢাকা শহরে পদ্মা থেকে ১০০ কোটি লিটার পানি সরবরাহের নতুন প্রকল্প জয়-পুতুলসহ ৮ জনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক / ৮ বার
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম খুনের ঘটনায় গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে বুধবারের মধ্যেই রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত হতে বলা হয়েছে। একই সঙ্গে মামলাটির তদন্তভার পুলিশের কাছ থেকে প্রত্যাহার করে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজশাহীর রেঞ্জ ডিআইজি মো.আশিক সাঈদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নাটোর জেলায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক আব্দুল হান্নানকে ‘জনস্বার্থে’ রেঞ্জ ডিআইজি রাজশাহী কার্যালয়ে সংযুক্ত করা হলো। তাকে আজই রেঞ্জ ডিআইজির কার্যালয় রাজশাহীতে যোগদানের উদ্দেশ্যে ছাড়পত্র প্রদান করার জন্য বলা হলো।

পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান ডিআইজির অফিস আদেশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ইতোমধ্যে গুরুদাসপুর থানা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এদিকে শাকিল ইসলাম হত্যা মামলাটির তদন্তভার পুলিশের কাছ থেকে প্রত্যাহার করে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা গুরুদাসপুর থানার এসআই আমির হোসেন মোবাইল ফোনে জানান, মামলার তদন্তভার পরিবর্তনের বিষয়টি তিনি শুনেছেন। তবে অফিস আদেশ পাননি।


এ জাতীয় আরো খবর...